মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Anees Bazmee reveals how he brought Madhuri Dixit and Vidya Balan together in Bhool Bhulaiyaa 3

বিনোদন | 'ভুল ভুলাইয়া ৩'তে কীভাবে একসঙ্গে মাধুরী-বিদ্যাকে হাজির করালেন? গোপন পদ্ধতি ফাঁস পরিচালকের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ১৫ : ৩২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দীপাবলি উপলক্ষে মুক্তি পেয়েছে আনিস বাজমির পরিচালনায় ‘ভুল ভুলাইয়া ৩’। বক্স অফিসে ঝড় না তুললেও খুব একটা খারাপ ব্যবসাও করেনি সেই ছবি। এই ছবিতে কার্তিক আরিয়ানের পাশাপাশি মূল আকর্ষণ ছিল বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিতের একসঙ্গে পর্দায় প্রথমবার হাজির হওয়া। কীভাবে তা সম্ভব হল? জানালেন পরিচালক আনিস বাজমি।

 

'ভুল ভুলাইয়া’ ছবিতে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘আমি যে তোমার’ গানটি খুব জনপ্রিয় হয়েছিল। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে সেই গানটিই আরও নতুন করে পরিবেশন করেছেন গায়িকা। ছবিতে এই গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে মাধুরী এবং বিদ্যাকে। দুই নায়িকাকেই নাচ করতে দেখা গিয়েছে এই দৃশ্যে। গানের মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার পরপরই দর্শকের কাছে তা তুমুল প্রশংসিত হয়েছিল।

 

আনিস জানান, 'ভুল ভুলাইয়া ৩'র চিত্রনাট্য লেখার সময় থেকে বিদ্যা বালনের কথা তাঁর মাথায় ঘুরছিল। "শুধু ভাবতাম, এই ছবিতে যদি কোনওভাবে একবার বিদ্যাকে হাজির করানো যায়, তাহলে কী ভাল-ই না হয়। অগত্যা যেমন ভাবা তেমন কাজ" মন্তব্য আনিসের। আরও জানান, প্রথম থেকেই এই ছবির সঙ্গে বিদ্যা বালনের নাম জুড়ে জল্পনা চলছিল। নেটমাধ্যমেও দর্শক সদার্থকভাবেই জানাচ্ছিলেন এই ছবিতে তাঁরা বিদ্যাকে দেখতে চান।

 

মাধুরীর প্রসঙ্গে আনিস জানান, এক ফিল্মি পার্টিতে 'ধক ধক গার্ল'-এর সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কথা বলাকালীন, তার পরিচালনার খুব প্রশংসা করেন মাধুরী। এবং পরিচালিত সব ছবিরও। কথাটা আনিসের মাথায় ছিল। এই সুযোগটা মাঠে মারা যেতে দেননি তিনি। তাই 'ভুল ভুলাইয়া ৩'র চিত্রনাট্য লেখা শেষ হতেই সোজা মাধুরীর কাছে হাজির হয়েছিলেন তিনি। "ভেবেই রেখেছিলাম, এই সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। মাধুরী যখন একবার আমার কাজের প্রশংসা করেছেন যেভাবেই হোক ধরে বেঁধে তাঁকে এই ছবিতে আনতেই হবে। এরপর চিত্রনাট্য শুনে মাধুরীরও ভাল লাগে। পাশাপাশি প্রযোজক এবং ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীদের নাম শুনে আর আপত্তি করেননি তিনি। বরং এক কথায় বলে উঠেছিলেন, 'চলো এই ছবিটা করা যাক।' ব্যস!"

 

 

অন্যদিকে, চলতি মাসেই অজয় দেবগণের সঙ্গে হাত মিলিয়ে একটি টাটকা নতুন ছবি বড়পর্দায় আনতে চলেছেন আনিস। ছবির নাম ‘নাম’ । সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির নায়ক অজয় দেবগণ এবং পরিচালক আনিস বাজমি। ২২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া