মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এক তিরে 'একলব্য'কেই‌ ঘায়েল 'রাঙামতি'র! কী চলছে শুটিং ফ্লোরে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ১৫ : ১৭Snigdha Dey

বাড়ির সবাই জোর করে রাঙার বিয়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে দিদিমণি রাঙাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু তিরন্দাজ হয়ে সোনার মেডেলের জায়গায় তার স্বপ্ন ভেঙে বিয়ের মালা গলায় দিতে হবে ভাবলেই চোখে জল চলে আসে রাঙামতির। কী হবে তার ভবিষ্যৎ? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল তেরো নম্বর স্টুডিওয়, স্টার জলসার রঙামতি তিরন্দাজ-এর শুটিং ফ্লোরে।

 

 

 

জমেছে অফস্ক্রিন বন্ধুত্ব

 

সবে শেষ হয়েছে লাঞ্চ ব্রেক। মেকআপ রুমে চলছে পরবর্তী দৃশ্যের সংলাপ ঝালিয়ে নেওয়ার পালা। এর মধ্যেই একলব্যর মেকআপ রুমে ঢুকে পড়ে রাঙামতি। সংলাপ মুখস্থ বাদ দিয়ে জমে ওঠে আড্ডা। এই ক'দিনেই কতটা অফস্ক্রিন বন্ধুত্ব হয়েছে তাঁদের? পর্দার 'একলব্য' ওরফে নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের কথায়, "আমি একটু মুখচোরা। যেহেতু গল্পে রাঙামতি ও একলব্যর প্রথমদিকেই মিল দেখানো হয়নি, তাই চেয়েছিলাম পর্দায় এপারেও একটু দূরত্ব বজায় রাখতে। কিন্তু ওর এত কমপ্লেইন শুনেছি, আমি নাকি ওকে এড়িয়ে চলি! এইসব শোনার পর একপ্রকার বাধ্য হয়েছি বন্ধুত্ব করতে।" নীলাঙ্কুরের কথা শুনে লজ্জায় জিব কেটে 'রাঙামতি' ওরফে মনীষা মন্ডল বলেন, "আমি মোটেও ওরকম বলিনি। চেয়েছিলাম সবাই মিলেমিশে থাকতে। সবসময় লেগপুল করে আমার।" 

 

 

রাঙামতির তিরের মুখে একলব্য! 

 

 

ভাষা থেকে গেট আপ সবটাই অন্যরকম রাঙামতির! শুরুতে ভয় করেনি? মনীষার কথায়, "ভয় করেছিল তিরন্দাজের চরিত্রে অভিনয় করতে হবে শুনেই। অনেক গন্ডোগোলও হয়েছে সেটে।" মনীষার কথা শেষ না হতেই নীলাঙ্কুর বলেন, "ও তির মেরে সেটের লাইট ভেঙে দিয়েছিল। একবার তো আমি নিজেই তিরের সামনে চলে এসেছিলাম। কপাল জোরে বেঁচে গিয়েছি।" দু'জনেই হেসে ওঠেন পুরনো কথা মনে করে। ধারাবাহিকের নায়ক মানেই তার দুই নায়িকা থাকবেই! কতটা চাপে আছেন নীলাঙ্কুর? জোরে হেসে নায়কের জবাব, "চাপ তো খুব। একদিকে প্রেমিকা, অন্যদিকে রাঙামতি। প্রেমিকার প্রতি ভালবাসা আর রাঙামতির প্রতি দায়িত্ব। কোনদিকে যে যাবে একলব্য, তা নীলাঙ্কুর জানে‌ না। আপাতত মায়ের কথা রাখবে সে।" 

 

 

দু'জনের আড্ডা, খুনসুটির মাঝেই এল ফ্লোর ম্যানেজারের ডাক। গল্পে মশগুল‌ নায়ক-নায়িকার সাড়া না পেয়ে ছুটে এলেন স্বয়ং পরিচালক। পড়ল কড়া ধমক! তড়িঘড়ি ফ্লোরে ছুটলেন একলব্য-রাঙামতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া