মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Soha Ali Khan Pataudi talks about Bengali movie Kolkata and late director Rituparno Ghosh

বিনোদন | বাংলা ছবি থেকে ঋতুপর্ণা, মিষ্টি দই ছুঁয়ে শরীরচর্চা, কলকাতায় এসে আর কী বললেন সোহা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ১৫ : ০১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত হল শরীরচর্চার উপর আনকোরা একটি নতুন বই। সে বইপ্রকাশ অনুষ্ঠানের সুবাদে বহু বছর পর কলকাতায় সোহা আলি খান পতৌদি। কলকাতায় এলেই প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে আজও ভীষণ মনে পড়ে তাঁর, নিজেই জানালেন এই বলি-অভিনেত্রী। 

 

গত শনিবার দক্ষিণ কলকাতার এক অভিজাত রেস্তরাঁয় আয়োজিত হয়েছিল ওই বইপ্রকাশ অনুষ্ঠান।সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা গেল শর্মিলা-কন্যাকে। বাংলা ছবিতে কি ফের কাজ করার ভাবনা-চিন্তা রয়েছে সোহার? সে জবাব দেওয়ার পাশাপাশি শরীরচর্চা নিয়ে সকলের উদ্দেশ্যে একটি বার্তাও দিলেন তিনি। বার্তা না বলে যাকে অনুরোধ বলাই ভাল।

বরাবর স্বাস্থ্য নিয়ে সচেতন সোহা আলি খান পতৌদি। কীভাবে নিজেকে ফিট রাখতে হয় তা নিয়ে কলকাতায় এসে কথা বলার পাশাপাশি মা শর্মিলা ঠাকুরের এবং নিজের নতুন কাজ নিয়েও কথা বলতে‌ শোনা গেল তাঁকে। বাংলা ছবি 'ইতি শ্রীকান্ত' দিয়ে যাঁর অভিনয় শুরু, সেই তাঁকে টলিউডের ছবিতে ফের কবে দেখতে পাবেন বাংলা ছবির দর্শক? প্রশ্নের উত্তরে সোহা বলেন, "আজই যখন কলকাতায় পা রাখলাম, মনে পড়ছিল 'অন্তরমহল'-এর শুটিংয়ে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাটানো সময়ের কথা। বাংলা ছবি মানেই এককথায় ভাল ভাল কাজ, দারুণ পরিচালকেরা। তাই তেমন প্রস্তাব যদি আসে, নিশ্চয়ই করব"। আরও জানালেন, ইতিমধ্যেই তিনি দেখে ফেলেছেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'পুরাতন'। 

মায়ের কথা বলার পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয়ের ভূয়সী প্রশংসা শোনা গেল অভিনেত্রীর মুখে। 

 

সোহার কথায় উঠে এলো বাংলার মিষ্টির কথাও। যদিও মাত্র কয়েক ঘণ্টার জন্য কলকাতায় আসা, তবে তার মধ্যেও বাড়ির জন্য মিষ্টি দই এবং রসগোল্লা নিয়ে যেতে তিনি যে ভুলবেন না, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন সোহা। কথাশেষে মহিলাদের ফিট থাকার বার্তা যেমন দিলেন তেমনই ছোট থেকেই প্রত্যেক শিশুকে পড়াশোনা করিয়ে স্বনির্ভর হওয়ার পথ যেন দেখিয়ে দেওয়া হয়, সেই অনুরোধও জানালেন তিনি। তবে শুধুমাত্র বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষেরা নয়, প্রত্যেকেই যেন স্বাস্থ্য সচেতন হন, সেকথাও বারবার উঠে এল শর্মিলা-কন্যার মুখে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া