বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ নভেম্বর ২০২৪ ১৪ : ৪৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন নাথান ম্যাকসুইনি। ২২ নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট। ১৩ সদস্যের স্কোয়াডে জশ ইংলিসের অন্তর্ভুক্তি অনেকের মনেই বিস্ময়ের উদ্রেক করেছে। ডেভিড ওয়ার্নারের অবসর গ্রহণের পরে অস্ট্রেলিয়া উসমান খোয়াজার সঙ্গীর খোঁজে ছিল। স্টিভ স্মিথ কয়েকদিন ওপেনারের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু স্মিথ আবার তাঁর পুরনো জায়গায় ফিরে যাবেন। মারনাস লাবুশানের পরেই ব্যাট করতে নামবেন স্মিথ। ওপেনার হিসেবে স্মিথের পারফরম্যান্স সন্তোষজনক নয়।
ওপেনিং পজিশনের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়ার অধিনায়ক ২৫ বছর বয়সি নাথান ম্যাকসুইনিকে বেছে নেওয়া হল। এখনও পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি তাঁর। ঘরোয়া মরশুমে ভাল পারফরম্যান্স করেছেন ম্যাকসুইনি। ভারত এ-র বিরুদ্ধে ভাল খেলেছেন তিনি।
ওপেনিং পজিশনের জন্য লড়াইয়ে ছিলেন মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যাংক্রফট এবং স্যাম কনস্ট্যাস। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের হয়ে ম্যাকসুইনির অপরাজিত ৮৮ তাঁর জায়গা নিশ্চিত করে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ম্যাকসুইনিকে ওপেন করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ১৪ ও ২৫ রান করেন তিনি। কিন্তু নির্বাচকরা তাঁকেই পছন্দ করেন।
জশ ইংলিসের অন্তর্ভুক্তিও অপ্রত্যাশিত। সাদা বলের ক্রিকেটে তিনি পরিচিত নাম। সম্প্রতি পারথে ইংলিস দুটো সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার চিফ সিলেক্টর জর্জ বেইলি জানান সাম্প্রতিক ফর্মের বিচারেই বেইলিকে দলে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ঘোষিত টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মারনাস লাবুশানে, নাথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি