বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ০৫ : ০৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ন'জনে খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয়। কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে চান না। বাস্তবের মাটিতে পা ইস্টবেঙ্গলের নতুন কোচের। ফুটবলারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াকু মনোভাবের কদর করলেও, স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের তিন পয়েন্ট দরকার ছিল। অস্কার বলেন, 'আমরা টেবিলের তলানিতে আছি। এক পয়েন্ট পেলেও আমরা শেষেই থাকব। প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াই করার মানসিকতার পাশাপাশি পয়েন্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ম্যাচের ইতিবাচক দিক আছে। আমরা শেষ চার ম্যাচে হারিনি। তবে আমাদের টার্গেট তিন পয়েন্ট ছিল। ড্রয়ে কেউ খুশি নয়।'
এদিন বেশ কিছু ক্ষেত্রে রেফারিং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গিয়েছে। একাধিক ফাউল দেওয়া হয়নি। পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়। ম্যাচ শেষে রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অস্কার। একইসঙ্গে মহেশের আচরণের সমর্থনে নয় লাল হলুদ কোচ। অস্কার বলেন, 'এএফসিতে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আইএসএলে আমাদের সম্মান দেওয়া হয় না। এটা আমি কর্তাদের বলেছিলাম। আমরা লাল কার্ড দেখি, অন্যান্য ক্লাবের থেকে আমাদের সঙ্গে রেফারিদের আচরণ আলাদা। বেশি বললে নির্বাসিত করে দেবে। তবে বলতে বাধ্য হচ্ছি, আমি রেকারিং নিয়ে সন্তুষ্ট নয়। বাকিটা ক্লাব দেখবে। তবে আমি মহেশের আচরণেও খুশি নয়। রেফারি আমাদের হাতে নেই। কিন্তু প্লেয়ারদের বিষয়টা আছে। মহেশের পারফরমেন্স আগের মরশুমের মতো নেই।'
প্রথম ৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখার পর বিরতিতে প্লেয়ারদের কী বলেছিলেন অস্কার? যা এই বিরূপ পরিস্থিতিতেও তাঁদের লড়াই করার মনোবল জোগায়? অস্কার বলেন, 'আমি বলেছিলাম, পরিস্থিতি বিপরীত হলে তোমরা কী করতে? একজনের বিরুদ্ধে দু'জনকে যেতে হবে। রক্ষণ এবং মাঝমাঠের সংগঠন মজবুত রাখতে হবে। প্লেয়াররা আমার বার্তা বুঝতে পেরেছে। আমরা রক্ষণ আঁটোসাঁটো রাখতে পেরেছি। কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে গোল করার চেষ্টা করি। কিন্তু সেটা হয়নি।'
ম্যাচের শেষে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয় আন্দ্রে চের্নিশভকে। মহমেডানের বাসকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে সাপোর্টাররা। বিদায়ঘণ্টা কি বেজে গেল রুশ কোচের? জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে চের্নিশভ মেনে নিলেন, ন'জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে না জেতা তাঁদের ব্যর্থতা। আত্মবিশ্বাসের অভাবকেই দায়ী করেন। চের্নিশভ বলেন, 'ন'জন প্লেয়ারের বিরুদ্ধে জেতা বাধ্যতামূলক। আমাদের জন্য ভাল রেজাল্ট নয়। আমাদের গোল করা উচিত ছিল। আমাদের সুযোগও ছিল। কিন্তু কখনও ইস্টবেঙ্গলের গোলকিপার ভাল সেভ করেছে, কখনও আমরা গোল করতে পারিনি। আমরা রেজাল্ট নিয়ে খুশি নয়। আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমরা পরিস্থিতি বদলাতে চাই। কিন্তু প্লেয়াররা ভুল করার ভয় পায়। আমাদের ফাইনাল পাসের ক্ষেত্রে আরও নিপুণ হতে হবে।' বিরতিতে অ্যালেক্সিসকে তুলে নেওয়ার পর মহমেডানের খেলায় ছন্দপতন ঘটে। চের্নিশভের দাবি, আরও ৪৫ মিনিট খেলার মতো জায়গায় ছিলেন না আর্জেন্টাইন মিডফিল্ডার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি