মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ranbir Kapoor s Animal Park film gets A production date and set to release in 2027

বিনোদন | 'অ্যানিম্যাল পার্ক' করছেন রণবীর! কবে থেকে শুরু শুটিং? আভাস দিলেন প্রযোজক ভূষণ কুমার 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ০৩ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এর ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিমুক্তির পরপরই তোলপাড় শুরু হয়েছিল বক্স অফিস থেকে নেটপাড়ায়। মাত্রাতিরিক্ত টক্সিক নাকি ভায়োলেন্সটা সমস্ত লেভেলের উপরে? 'আলফা মেল'-এর ইমেজ দেখিয়ে কি পরিচালক যুব সমাজের মানসিকতার ক্ষতি করছেন? এসব বিতর্ককে পিছনে ফেলে রেকর্ড পরিমাণ টাকা আয় করেছিল এ ছবির নির্মাতারা। ছবিতে দর্শক-সমালোচকদের নজর কেড়েছে রণবীর কাপুর এবং অনিল কাপুরের রসায়ন। 'অ্যানিম্যাল'-এ রণবীরের বাবার ভূমিকায় দেখা গিয়েছে অনিলকে। 

 

'অ্যানিম্যাল' ছবির শেষেই এর সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্ক'-এর ঘোষণা সেরে ফেলেছিলেন পরিচালক। এইমুহুর্তে প্রভাসকে নিয়ে 'স্পিরিট' ছবির কাজে ব্যস্ত ভঙ্গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'অ্যানিম্যাল'-এর প্রযোজক ভূষণ কুমার জানান, 'স্পিরিট'-এর শুটিং শেষ হওয়ার ছ'মাসের মধ্যেই শুরু হয়ে যাবে 'অ্যানিম্যাল পার্ক'-এর কাজ। পরিচালক জানিয়েছিলেন, ২০২৫-এর মধ্যে শেষ হবে 'স্পিরিট'-এর শুটিং এবং মুক্তি পাবে ২০২৬-এ। এরপর সেই বছরেই শুরু হবে 'অ্যানিম্যাল পার্ক'-এর‌ শুটিং। কিন্তু প্রযোজক ভূষণ কুমারের কথা অনুযায়ী, এই নির্ধারিত সময়ের অনেক আগেই শুরু হয়ে যাবে 'অ্যানিম্যাল পার্ক'-এর শুটিং। সেই হিসাবে রণবীরের ছবি মুক্তি পাবে ২০২৭-এ।

 

অন্যদিকে, রণবীরের হাতে এইমুহুর্তে রয়েছে 'রামায়ণ', 'লভ অ্যান্ড ওয়ার'-এর মতো একাধিক ছবি।

 

'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল নিয়ে তিনিও যে ভীষণ উত্তেজিত, সেকথা নিজেই জানিয়েছেন রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে রণবীর জানান, ইতিমধ্যেই সন্দীপ রেড্ডি ভঙ্গা তাঁকে 'অ্যানিম্যাল পার্ক'-এর চিত্রনাট্যের কিছু দৃশ্যের বর্ণনা করেছেন, তাই শুনে একলাফে উত্তজনা আরও বেড়ে গিয়েছে তাঁর। পরিচালকের মতে 'অ্যানিম্যাল পার্ক'-এর গল্প 'অ্যানিম্যাল'-এর তুলনায় আরও বেশি ধূসর, আরও বেশি রক্তে মাখামাখি এবং কার্তুজের গন্ধে ভরা থাকবে। এই ছবিতেও রণবীরের পাশাপাশি দেখা যাবে তৃপ্তি দিমরি, সৌরভ সচদেব এবং মানসী তক্ষককে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া