বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ নভেম্বর ২০২৪ ০৩ : ৪০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় ওসাসুনাকে চূর্ণ করল রিয়াল মাদ্রিদ। এই জয় রিয়াল মাদ্রিদের সাজঘরে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনল বলা যায়।
এর আগে এল ক্লাসিকোয় বার্সেলোনা ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হেরে প্রবল চাপে ছিল রিয়াল মাদ্রিদ। সমালোচিত হচ্ছিলেন কিলিয়ান এমবাপে। কোচ কার্লো অ্যানচেলোত্তির কৌশল নিয়েও প্রশ্ন উঠেছিল। এরকম চাপের মুখেই তো বারবার ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন ঘটেছে। এদিন ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক ও বেলিংহামের গোলে রিয়াল ৪-০ গোলে বিধ্বস্ত করে ওসাসুনাকে।
এই ভিনিসিয়াস জুনিয়র ৪১ পয়েন্টে রদ্রির কাছে ব্যালন ডি অর ট্রফিটা হারিয়েছিলেন। এদিন তিনি ধরা দিলেন অন্য অবতারে। ওসাসুনার বিরুদ্ধে ভিনিসিয়াসের হ্যাটট্রিকের দিন গোলের রাস্তায় ফিরলেন বেলিংহাম। ১৭৯ দিন পর গোলে ফেরেন তিনি।
৩৪ মিনিটে ভিনি জুনিয়র গোল করে এগিয়ে দেন রিয়ালকে। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহাম। দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরও বাড়ায় রিয়াল। ৬১ মিনিটে ভিনিসিয়ান নিজের দ্বিতীয় গোলটি করেন। এর আট মিনিট পর ফের ওসাসুনার জাল কাঁপান ভিনি জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হ্যাটট্রিক করায় বার্নাব্যুতে ফের আনন্দের আবহ।
এই ম্যাচ জেতার ফলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখন ৬। ১২ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩। সমসংখ্যক ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ২৭ পয়েন্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি