মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Prateik Babbar reveals his drug use began before entering Bollywood

বিনোদন | হাতে কাঁচা টাকা, বলিউডে জনপ্রিয়তা পাওয়ার পরেই মাদকের নেশায় ডুব? কী বললেন প্রতীক বব্বর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ০৩ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রাজ বব্বর, স্মিতা পাতিলের পুত্র তিনি। অভিনয় তাঁর রক্তে। ২০০৮ সালে প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’তেই নায়িকার ভাইয়ের ছোট্ট চরিত্রেই নজর কেড়েছিলেন প্রতীক বব্বর। সেই তিনি-ই আবার মাদকের নেশায় জর্জরিত হয়ে দিনের পর দিন কাটিয়েছেন রিহ্যাবে। নিজেই অকপটে একথা জানিয়েছিলেন প্রতীক। এবার জানালেন, বলিউডে এসে জনপ্রিয় হওয়ার পর মাদকে আসক্ত হননি তিনি। বরং তার অনেক আগে থেকেই হয়েছিলেন। একেবারে কিশোর বয়স থেকে!

 

প্রতীকের কথায়, " অনেকেই হয়ত ভাবেন যে বলিউডে এসে জনপ্রিয়তা পাওয়ার পর, হাতে একসঙ্গে অনেক টাকা আসার পরপরই বোধ হয়ে মাদকের নেশায় ডুব দিয়েছিলাম আমি। আদতে কিন্তু এমনটা মোটেই নয়। ১২-১৩ বছর বয়স থেকেই মাদক নেওয়া শুরু করেছিলাম! স্পষ্ট করে জানাতে চাই আমার মাদকাসক্ত হওয়ার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও যোগ নেই। আসলে আমার ছোটবেলাটা খুব সহজভাবে কাটেনি। পরিবারের মধ্যে গোলমাল ছিল, প্রচুর জটিলতা ছিল। সেই সময় থেকেই মাদকের প্রতি আসক্তি জন্মায়। তবে বর্তমানে সেই আসক্তি কাটিয়ে বেরিয়ে এসেছি। বহু বছর ধরে লড়াই করেছি নিজের সঙ্গে। আমার বাগ্‌দত্তা প্রচণ্ড সাহায্য করেছে আমাকে। মাদক-পর্ব পিছনে ফেলে আজ অনেকটাই এগিয়ে এসেছি আমি।"

 

 

প্রসঙ্গত, বিভিন্ন ছবিতে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কাজ করেছেন প্রতীক। ‘দম মারো দম’, ‘আকর্ষণ’, ‘ধোবি ঘাট’, ‘বাঘি ২’ বা ‘ছিছোঁড়ে’র মতো ছবিতে মা-বাবার মতোই নিজের জাত চিনিয়েছেন অভিনেতা। দর্শক ও সমালোচকদের প্রশংসা আদায়ের পাশাপাশি প্রতীকের ঝুলিতে এসেছে পুরস্কারও।

 

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে প্রতীকের সঙ্গে চার বছরের প্রেমজীবনের উদ্‌যাপন করেছিলেন প্রিয়া। গত চার বছর ধরে তিনি রাজ বব্বর-স্মিতা পাতিলের ছেলে প্রতীকের বাগ্‌দত্তা। সেই গল্প বলতে গিয়ে সমাজমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেছিলেন প্রিয়া।

 

উল্লেখ্য, সলমনের পরবর্তী ছবি 'সিকন্দর'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রতীককে। আর মুরুগাদস পরিচালিত এই ছবিতে যোগ দিয়েছেন তিনি। নির্মাতারা জানিয়েছেন, সলমনের সঙ্গে ছবির শুটিং শুরু করেছেন প্রতীক বব্বর। আগামী বছর ইদে মুক্তি পাবে ‘সিকন্দর’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া