বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

BCCI decision comes despite Pakistan Cricket Board offering special security arrangements

খেলা | পাকিস্তানে যাবে না ভারত, আইসিসি-কে জানাল বিসিসিআই, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ল জটিলতা

KM | ০৯ নভেম্বর ২০২৪ ০২ : ১৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের অবস্থান জানিয়ে দিয়েছে আইসিসি-কে। একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, আইসিসি-কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে, ভারত সরকার পাকিস্তানে দল পাঠাবে না। উল্লেখ্য,  আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা। নতুন বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। চলবে ৯ মার্চ পর্যন্ত।

ভারতের এহেন সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে ভাবতে হবে। হাইব্রিড মডেলের বিষয়টিও উঠে আসবে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, হাইব্রিড মডেল হিসেবে ভারত দুবাইয়ের নাম প্রস্তাব করেছে। এর আগে এশিয়া কাপে হাইব্রিড মডেল অনুসৃত হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো সেই মডেলই অনুসরণ করা হবে। 

এদিকে ভারতের এই অবস্থান জানার পরই মহসিন নাকভি সরাসরি বলেন, ''আমাদের থেকে আর ভাল ব্যবহারের প্রত্যাশা করো না।'' এই একটি বাক্যই বলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে কতটা ক্ষিপ্ত তাঁরা। শুক্রবার বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

এই বিষয়ে হতাশা ব্যক্ত করতে দ্বিধা করেননি পিসিবির চেয়ারম্যান। নাকভি বলেন, 'গত কয়েক বছরে পাকিস্তান একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি সেটা আমাদের থেকে সবসময় আশা করা হবে না।' লাহোরে সাংবাদিকদের এমনই জানান পিসিবির প্রধান। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া