বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Virat Kohli scores 2 hundreds in 5 years

খেলা | গত পাঁচ বছরে মাত্র ২টো সেঞ্চুরি, কোহলিকে নিয়ে চিন্তিত পন্টিং

KM | ০৯ নভেম্বর ২০২৪ ০০ : ৫৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তিত দেশ। সেই চিন্তার রেশ আছড়ে পড়েছে বিদেশেও। বর্ডার-গাভাসকর ট্রফির আগে কোহলির ফর্ম নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির ব্যাট চলেনি। তাঁর ব্যাট শান্ত থাকায় চিন্তিত ভক্তরা। অস্ট্রেলিয়া সিরিজে কী হবে, তা নিয়ে চিন্তায় সবাই। দেশ জুড়ে বিরাটের জন্য প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। গত পাঁচ বছরে কোহলি করেছেন মাত্র ২টি সেঞ্চুরি। সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পন্টিং বলেছেন, ''বিরাটের উপর একটা পরিসংখ্যান দেখছিলাম। সেই পরিসংখ্যানে দেখলাম গত পাঁচ বছরে মাত্র ২টি সেঞ্চুরি করেছে কোহলি। আমার কাছে এটা ঠিক মনে হয়নি। কিন্তু যদি ঠিক হয়, তাহলে এটা কিন্তু চিন্তার ব্যাপার।'' 

আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন টপ অর্ডারে ব্যাট করেন এমন কেউ নেই যিনি গত পাঁচ বছরে মাত্র ২টো সেঞ্চুরি করেছেন। তবে কোহলির ফর্ম নিয়ে চিন্তার মধ্যেই পন্টিং অবশ্য তারকা ভারতীয় ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতেই ঘুরে দাঁড়াবেন কোহলি। খারাপ সময় চলছে ভারতের। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোও কঠিন হয়ে পড়ছে ভারতের জন্য। অজি ভূমি গিয়ে পাঁচটির মধ্যে চারটি টেস্টে জিততে হবে ভারতকে। ড্র করতে হবে একটিতে।

পন্টিং বলছেন, ''আমি আগেও বলেছি। আবারও বলছি। খেলাটার যারা গ্রেট, তাদের নিয়ে প্রশ্ন করতে নেই। কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করে। আমি জানি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চায় কোহলি। অস্ট্রেলিয়ায় ওর রেকর্ডও ভাল। যদি ঘুরে দাঁড়াতেই হয় এই সফরটাকেই হয়তো বেছে নেবে কোহলি।'' অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচেই যদি কোহলি রান পান, তাহলে অবাক হবেন না পন্টিং।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া