মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৭Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: কেরিয়ারের টালমাটালের মাঝেই সম্পর্কের টানাপোড়েনে শিরোনামে উঠে এসেছিলেন হার্দিক পাণ্ডিয়া। শেষমেশ গত জুলাইয়ে সম্পর্কে ইতি টানেন হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ। তবে বিচ্ছেদের পরও হার্দিককে ভুলতে পারছেন না নাতাশা! ভারতীয় ক্রিকেটারকে নিজের পরিবারের অংশ মনে করেন তিনি, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
হার্দিকের সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা।অনেকেই ভেবেছিলেন, বলিউড অভিনেত্রী হয়েতো ছেলেকে নিয়ে সার্বিয়াতেই থাকবেন। কিন্তু কিছুদিনের মধ্যে ভারতে ফেরেন তিনি। ইতিমধ্যে একটি মিউজিক ভিডিওর কাজও করেছেন। ছেলে অগস্ত্যকে হার্দিকের সঙ্গেই মানুষ করতে চান নাতাশা। এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে নায়িকা জানান যে , তিনি এদেশেই থাকবেন। কারণ ছেলে অগস্ত্যর স্কুল এখানে। সন্তানের জন্য হার্দিক ও তিনি একই পরিবারের অংশ।
হার্দিককে বিয়ের পর অভিনয় থেকে খানিকটা দূরে চলে গিয়েছিলেন নাতাশা। যা নিয়ে আক্ষেপও রয়েছে তাঁর। তবে ফের কাজ শুরু করেছেন তিনি। নাতাশার সার্বিয়ার না যাওয়ার আরও একটি কারণ, তাঁর বলিউড কেরিয়ারও। তাঁর কথায়, “আমি যে পেশা বেছে নিয়েছি, সেখানে প্রচারের আলো এড়িয়ে চলা যায় না।”
কেন এই ‘পাওয়ার কাপল’-এর সম্পর্ক টিকল না তা নিয়ে কৌতূহল প্রকাশ করে এসেছেন নেটাগরিকরা। কিন্তু স্পষ্টভাবে কখনওই কিছু জানা যায়নি। এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে নাতাশ জানিয়েছেন, হার্দিক খুবই আত্মকেন্দ্রিক মানুষ। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না। এই নিয়ে দীর্ঘদিন যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন নাতাশা। বহু বার তিনি নাকি সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষে আর পারেননি।
ইনস্টাগ্রাম থেকে ‘পাণ্ডিয়া’ পদবি সরিয়ে দেন নাতাশা। হার্দিক এবং নাতাশা ইনস্টাগ্রাম থেকে তাঁদের বিয়ের ছবি আগেই সরিয়ে দিয়েছিলেন। তবে ছেলে অগস্ত্যের সঙ্গে ছবি ছিল। তখনই জল্পনা তৈরি হয়েছিল হার্দিকদের বিবাহবিচ্ছেদ নিয়ে। শেষে বিয়ের চার বছরের মাথায় গত ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন হার্দিক ও নাতাশা। তবে ছেলে অগস্ত্যকে একসঙ্গে বড় করবেন, এমনটা জানান তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি