মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৩১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিউডে অভিনয় দিয়ে ছক ভেঙেছেন যাঁরা তাদের মধ্যে একজন হলেন, 'দম লাগাকে হাইসা' অভিনেত্রী ভূমি পেডনেকর। এই ছবির জন্য কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে তিন মাস সময় নিয়েছিলেন তন্বী হয়ে উঠতে। অক্ষয় কুমারের বিপরীতে 'টয়লেট এক প্রেম কথা', 'রকসা বন্ধন', রাজকুমার রাও -এর বিপরীতে 'বাধাই দো', আয়ুষ্মান খুরানার বিপরীতে 'বালা' সবেতেই তিনি নজরকাড়া।
বর্তমানে বিভিন্ন অ্যাওয়ার্ড শোয়ে এমনকী ছবির প্রচারেও ভূমি বেছে নেন একটু অন্য লুক। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অভিনেত্রীর পছন্দের তালিকায় যোগ হয়েছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। কখনও সরু ফিতে, কখনও বক্ষ যুগলে সাপের আকৃতির পোশাকে দেখা যায় ভূমিকে। এই কারণে নেটিজেনদের কটাক্ষের শিকারও হন অভিনেত্রী। কিন্তু কখনও ভেঙে পড়েননি তিনি। কটাক্ষের জবাব না দিলেও তাঁর আত্মবিশ্বাসই সব উত্তর দিয়ে দিয়েছে।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। কবে বিয়ের পিঁড়িতে বসছেন ভূমি? এই প্রশ্নে মাঝেমধ্যেই জর্জরিত হন তিনি। এবার সপাটে এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "কোনওকিছুর জন্য তাড়াহুড়ো করিনি। তাই জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রেও সময় নিচ্ছি। আমি বিশ্বাস করি, একজন ভাল মানুষের সঙ্গে জীবন কাটানো জরুরি। কিন্তু তাড়াতাড়ি সেই ভাল মানুষকে খুঁজে পেতেই হবে সেই ভাবনা মাথায় আসেনা। যদি আমার ভালবাসার মানুষকে খুঁজে পেতে দশ বছর, কুড়ি বছর, এমনকী কাল পর্যন্তও সময় লাগে আমি অপেক্ষা করব। তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না।"
অভিনেত্রীর বয়স এখন ৩৫। তাই তাঁর এই জবাবেও উঠে এসেছে নেটিজেনদের কৌতূহল। অভিনেত্রীর কথা অনুযায়ী তবে কি মনের মানুষ না পেলে ৫৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসবেন ভূমি? এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিনেত্রীর অনুরাগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি