বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রিঙ্কুর প্রতি কি অন্যায় হচ্ছে? সুবিচারের দাবিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার

Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ২২ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রিঙ্কু সিংয়ের ব্যাটিং পজিশন নিয়ে সরব হলেন আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, কেকেআরের ম্যাচ উইনারের প্রতি সুবিচার হচ্ছে না। রিঙ্কুকে লোয়ার অর্ডারে ব্যাট করতে পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আকাশ চোপড়া মনে করেন, ছয় নম্বরের বদলে বাঁ হাতি ব্যাটারের উচিত চারে ব্যাট করা। ভারতের প্রাক্তনীর ধারণা, নিজেকে মেলে ধরার যথাযথ মঞ্চ পাচ্ছেন না কেকেআরের তারকা। আকাশ চোপড়া বলেন, 'রিঙ্কু সিংয়ের প্রতি কি সুবিচার হচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন আমি এই প্রশ্ন জিজ্ঞেস করছি? তুমি ওকে প্রথম দলে রেখেছো। ও দলের নিয়ামত প্লেয়ার। বাংলাদেশ সিরিজে এবং তার আগেও ও প্রথম দলে ছিল। ওকে যখনই আগে পাঠানো হয়েছে, বা পাওয়ার প্লেতে ব্যাট করার সুযোগ পেয়েছে, প্রত্যেকবার রান করেছে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই জানান ভারতের প্রাক্তনী। 

আকাশ চোপড়া জানান, বেশি ওভার ব্যাট করার সুযোগ পেলে প্রতিবারই রান পান রিঙ্কু। কঠিন পরিস্থিতিতে ভারতের হয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'ও প্রতিবার অর্ধশতরান করেছে। ও নিজেকে ক্রাইসিস ম্যান হিসেবে প্রতিপন্ন করেছে। অর্ধশতরানগুলো ভাল স্ট্রাইক রেট বজায় রেখে করেছে। তাই এবারই সেরা সুযোগ ছিল। কেন ওকে চার নম্বরে পাঠানো হবে না? কেন ওকে সবসময় ছয় নম্বরেই ব্যাট করানো হবে? এর পেছনে কি কোনও কারণ আছে?' ভারতের জার্সিতে ২০টি ম্যাচে ৪৯০ রান রয়েছে রিঙ্কুর। স্ট্রাইক রেট ১৭৩.১৪। আকাশ চোপড়া মনে করছেন, তিলক বর্মাকে ছয় নম্বরে নামানো যেত। সেক্ষেত্রে বেশিক্ষণ ক্রিজে থাকার সুযোগ পেতেন রিঙ্কু। ভারতের প্রাক্তনীর দাবি, ফিনিশার হলেও ২৭ বছরের ক্রিকেটার আন্দ্রে রাসেল বা হার্দিক পাণ্ডিয়ার মতো পাওয়ার হিটার নয়। গায়ের জোর নয়, রিঙ্কুর টাইমিংই আসল। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আরও ওপরের দিকে নামা উচিত নাইট তারকার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া