বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Mohun Bagan coach Jose Molina respects his opponent Odisha

খেলা | কলিঙ্গভূমে মোহনবাগান-ওড়িশা মহারণ, দুই স্প্যানিশ মায়েস্ত্রোর মগজাস্ত্রের লড়াই দেখবে আইএসএল

KM | ০৯ নভেম্বর ২০২৪ ২২ : ৪৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে একটিও গোল হজম করেনি তাঁর দল। পেয়েছে জয়। এর মধ্যে ছিল দু'টি কলকাতা ডার্বি।  এই পারফরম্যান্সই আত্মবিশ্বাস জোগাচ্ছে হোসে মোলিনাকে। হোসে মোলিনার মোহনবাগানকে। 

অন্যদিকে সের্জিও লোবেরার ওড়িশা এফসি গত দু'টি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। তাই বলে লোবেরার ছেলেদের গুরুত্ব কম দিচ্ছেন না মোলিনা। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া ওড়িশার প্রশংসাই করলেন মোলিনা। মোহনবাগানের দুই প্রাক্তনী রয় কৃষ্ণা, হুগো বুমোদের যে জমি ছাড়া হবে না, তা সাফ জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ধুন্ধুমার। মোহনবাগান বনাম ওড়িশা। সেই ম্যাচের বল গড়ানোর আগে সবুজ-মেরুন কোচ বলছেন, ''ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে আমি সব সময়ে বিশ্লেষণ করি। তারা কেমন খেলে, আমাদের বিরুদ্ধে তারা কী কী করতে পারে, এ সব নিয়ে। সেই অনুযায়ী দলের ছেলেদের যথেষ্ট ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করি। আমার কাছে এটা কোনও বিশেষ ম্যাচ নয়। প্রতি ম্যাচই আমার কাছে বিশেষ। তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ বলা যেতে পারে।'' 

ওড়িশাকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মোলিনা। তিনি বলছিলেন, ''প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেমন খেলতে পারে, কী কী কৌশল অবলম্বন করতে পারে, তা আন্দাজ করা আমার কাজ। সে লোবেরাই হোক বা অন্য কেউ। তাঁদের মুখোমুখি তো হতেই হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই। ওড়িশা খুবই ভাল দল।'' 

ওড়িশা ব্রিগেডে রয়েছে রয় কৃষ্ণা, হুগো বুমোর মতো তারকা। দুই প্রাক্তন তারকা প্রসঙ্গে মোলিনা বলছেন, ''প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমো ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা।'' 
ওড়িশা ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করে শহরে ফিরে একটা সুন্দর ছুটি কাটাতে চান মোলিনা। ওড়িশার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না গ্রেগ স্টুয়ার্টকে। এটাই ভাবাচ্ছে মোলিনাকে।  গ্রেগ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলছেন, ''অনুশীলন করতে পারছে না গ্রেগ। ওর একটা চোট রয়েছে। আমি চাই দলের সবাই খেলার জন্য তৈরি থাকুক।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া