মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular Bollywood choreographer Terence Lewis says Saroj Khan and Farah Khan are more aggressive than male choreographers

বিনোদন | পুরুষ নৃত্য-নির্দেশকদের থেকেও 'মুখ খারাপ' ফারহার, 'নির্মম' ছিলেন সরোজ খান! কেন জানেন? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ২০ : ৫৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ-সলমন-আমির-অক্ষয়দের বহু ছবির গানের পাশাপাশি তাঁদের নাচও দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকের মধ্যে। কোনও কোনও নাচের ভঙ্গি এতটাই জনপ্রিয় যে তা ছাপিয়ে গিয়েছে ছবির ওই গানকেও। তাই বলিপাড়ায় নৃত্য-নির্দেশকদের কদর খুব। বলিপাড়ায় বেশিরভাগ নৃত্য নির্দেশক-ই হলেন‌ পুরুষ। আরে পুরুষদের মধ্যে যে দুজন মহিলা নৃত্য-নির্দেশক দাপিয়ে জায়গা করে নিয়েছিলেন, তাঁরা হলেন প্রয়াত সরোজ খান এবং ফারহা খান। তবে শোনা যায়, সরোজ খানের ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। স্বভাবেও বেশ কর্কশ ছিলেন। এককথায় মেজাজটাও ছিল আগ্রাসী। পরিচালক-নৃত্য নির্দেশক ফারহা খানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কেন তাঁদের স্বভাব এতটা কঠোর? সম্প্রতি সেইবিষয়ে মুখ খুললেন জনপ্রিয় নৃত্য নির্দেশক টেরেন্স লেউইস। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারের এ প্রসঙ্গে টেরেন্স বলেন, "যাঁরা বলেন সরোজ খান, ফারহা খানদের মুখের ভাষা খারাপ, কঠোর ব্যবহার, আগ্রাসী মেজাজ... তাঁদের এটাও ভাবতে হবে কেন সরোজ খান ওরকম ছিলেন? ফারহাও বা এমন কেন? আসলে, ইন্ডাস্ট্রির এই বিভাগ পুরুষেরা চিরকাল দমন করে এসেছেন। সেখানে একজন মহিলা হিসাবে টিকতে গেলে এবং নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হলে আগ্রাসী না হয়ে উপায় নেই। ইন্ডাস্ট্রি ভীষণ নির্মম জায়গা। আর এই নির্মমতা ওঁদের মধ্যে নারীসত্ত্বটাকে মেরে ফেলেছে। তাঁদের শক্ত হতে হয়েছিল, পুরুষের মতো হয়ে উঠতে হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য।"

 

টেরেন্স আরও বলেন, "নিজের জোর বোঝাতে, ক্ষমতা বোঝাতে পুরুষদের থেকে উঁচু গলায় কথা বলতে হতো ওঁদের। আরও নির্মম হতে হতো। ঠিক সেটাই করেছেন তাঁরা। বাকি পুরুষদের মাঝখানে নিজেদের উপস্থিতি বোঝাতে, নির্দেশ মানতে গলা উঁচিয়ে কথা বলতেই হতো তাঁদের। করতেই হতো ওরকম কঠোর ব্যবহার। তাঁদের ক্রমাগত এটা প্রমাণ করতে হতো যে মহিলা বলে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না তাঁদের। এর ফলে...ওই যে বললাম তাদের ভেতরের নারীসত্ত্বাটা মারা গিয়েছিল। চারপাশের পরিস্থিতির জন্যেই। বিষয়টা দুঃখের তো বটেই। তাই সরোজ খান যখন কথা বলতেন, হাঁটতেন কিংবা ফারাহ যখন কথা বলেন, হাঁটেন...একেবারে মনে হয় কোনও একজন পুরুষ কথা বলছেন, হাঁটছেন। "


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া