বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ২০ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার আরও একধাপ কাছে পৌঁছে গেলেন হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিং। শুক্রবার ডারবানে ৬১ রানে জয় দিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া। চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। বুমরার রেকর্ড ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায় হার্দিক এবং অর্শদীপ। ৭০ ম্যাচে ৮৯ উইকেট ভারতের একনম্বর পেসারের। ডেথ বোলিংয়ের স্পেশালিস্ট অর্শদীপ প্রথম টি-২০ তে এক উইকেট নেন। তাঁর সংগ্রহ ৮৮ উইকেট। সবে ২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ তে হাতেখড়ি হয় তাঁর। অনেক কম ম্যাচ খেলে ইতিমধ্যেই এই জায়গায় পৌঁছে গিয়েছেন। অর্শদীপের ম্যাচ সংখ্যা ৫৭। তাঁর ইকোনমি রেট ৮.২৮। টি-২০ তে ভারতের অ্যাসেট। বিশেষ করে চাপের মুখে উইকেট তুলে নেওয়ার প্রবণতা রয়েছে পাঞ্জাবের বোলারের।
বুমরার ঘারে নিশ্বাস ফেলছেন হার্দিকও। ৮৭ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। অবশ্য অনেক বেশি ম্যাচ খেলে। তাঁর ম্যাচ সংখ্যা ১০৬। ইকোনমি রেট ৮.১৮। তবে পার্টনারশিপ ভাঙতে পারেন। সেই কারণেই বর্তমানে ভারতের একনম্বর অলরাউন্ডার হার্দিক। দু'জনেই টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেই হয়তো বুমরাকে টপকে যাবেন হার্দিক এবং অর্শদীপ। টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৮০ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮৭ ম্যাচে ৯০ উইকেট তুলে নেন। তৃতীয় স্থানে আছেন বুমরা। তাঁর সংগ্রহ ৮৯ উইকেট। শুধু বুমবুম নয়, অদূর ভবিষ্যতে ভুবনেশ্বর, চাহালকে ছাপিয়ে একনম্বর স্থান দখল করার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছেন অর্শদীপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি