বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রাহুলকে পেছনে ফেলে পারথ টেস্টের প্রথম একাদশে ঢুকে পড়বেন জুরেল? বাড়ছে সম্ভাবনা

Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে সমস্ত নজর ছিল কেএল রাহুলের দিকে। আশা করা গিয়েছিল, লাল বলের ক্রিকেটে ব্যর্থতা কাটিয়ে আবার ছন্দে ফিরবেন। কিন্তু তাঁকে ছাপিয়ে পারথ টেস্টের প্রথম একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে নাম লিখিয়ে ফেললেন ধ্রুব জুরেল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে তিনটে প্রস্তুতি ম্যাচ খেলতে আগেই ক্যাঙ্গারুদের দেশে পাঠানো হয় রাহুল এবং জুরেলকে। দ্বিতীয় ম্যাচে প্রথমজন ব্যর্থ হলেও, দু'হাতে পরিস্থিতি লুফে নেন দ্বিতীয়জন। দুই ইনিংসে ৪ এবং ১০ রান করেন রাহুল। অন্যদিকে দুই ইনিংসে জুরেল করেন ৮০ এবং ৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। যার ফলে পারথ টেস্টে কড়া নাড়ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার‌। 

শুধুমাত্র ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও অনবদ্য ছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণর বলে জিমি পিয়ারসনের দুর্দান্ত ক্যাচ নেন। তবে এখনই ঋষভ পন্থের জায়গা নিতে পারবেন না। গ্লাভস হাতে দেখা যাবে পন্থকেই। তবে শুধুমাত্র ব্যাটার হিসেবে তরুণ উইকেটকিপারকে খেলানো হবে কিনা সেটাই দেখা। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে যে টেম্পারামেন্ট দেখান জুরেল, তাতে মুগ্ধ অনেকেই। প্রথম ইনিংসে ভারতীয় এ দল মাত্র ১১ রানে ৪ উইকেট হারানোর পর তিনি ব্যাট করতে নামেন। ১৮৬ বল খেলে ৮০ রান করেন। দলকে বিপদের মুখ থেকে তুলে আনেন। দ্বিতীয় ইনিংসেও তারই পুনরাবৃত্তি। ভারত ৫৬ রানে ৫ উইকেট হারানোর পর নেমে ১২২ বলে ৬৮ রান করেন জুরেল। আকাশ চোপড়া মনে করেন, পারথে প্রথম টেস্টে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলানো উচিত তরুণ উইকেটকিপারকে। বল হাতে নজর কাড়েন প্রসিদ্ধ কৃষ্ণ। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট তুলে নেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া