মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ৪ মাস পেরোতেই এবার কি শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'? কয়েকদিনের মধ্যেই নাকি হবে শেষ দিনের শুটিং! শোনা যাচ্ছে এমনটাই। সামাজিক মাধ্যমে দর্শকদের অনুরোধ, এই ধারাবাহিক যেন বন্ধ না করা হয়। ডায়মন্ড-হৃদান জুটিকে দর্শক প্রথম থেকেই ভালবাসা দিয়েছেন। তবে কি টেলিভিশনের পর্দায় আর বেশিদিন দেখা যাবে না এই জুটিকে?
টলিপাড়ার কানাঘুষো, 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' শেষ করে ওই জায়গায় শুরু হবে জি বাংলা নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। এমনকী খুব শীঘ্রই শেষ দিনে শুটিং হবে বলেই খবর। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে, বোমা বিস্ফোরণে আহত হৃদান, এমনকী স্মৃতিশক্তি হারিয়েছে সে। নতুন ট্র্যাক শুরু হওয়া মাত্রই ধারাবাহিক শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়তে সামাজিক মাধ্যমে চ্যানেলের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।
যদিও টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তবুও থেকেছে এক থেকে দশের মধ্যেই। সেই কারণেই কি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক? টিআরপি তালিকার ওঠাপড়ার কারণে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক ধারাবাহিক। এবার এই কোপ পড়তে চলেছে ডায়মন্ডের উপর! যদিও এই বিষয়ে কোনও কথা বলতে চাননি ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পীরা। কারণ শেষ মুহূর্তে বদলে যেতে পারে অনেককিছু, হয়তো শেষ না করে ধারাবাহিক সম্প্রচারের সময় বদলে দেওয়াও হতে পারে, তবে ঠিক কি হতে চলেছে তা জানতে হলে আরও কয়েকদিনের অপেক্ষা করতেই হবে সিরিয়াল প্রেমীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি