বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিরাট, রোহিতের ছন্দপতন কেন? কারণ খুঁজলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা

Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে আর দু'সপ্তাহও বাকি নেই। তার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম নিয়ে আলোচনা সর্বত্র। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর দুই তারকার পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া চলছে। ৬ ইনিংসে মাত্র ৯১ রান করেন রোহিত। সমসংখ্যক ইনিংসে ৯৩ রান কোহলির। একটানা ফর্মে না থাকায় তাঁদের টেস্ট দল থেকে বাদ দেওয়ার আর্জি জানায় অনেকেই। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, তাঁদের ছন্দে না থাকার আসল কারণ মানসিক ক্লান্তি। দাবি, দু'জনের শট বাছাইয়ে যা প্রকট। ক্লার্ক বলেন, 'নিউজিল্যান্ডের সাফল্য খাটো করতে চাই না। তবে আমার মনে হয় ভারতীয় দল ক্লান্ত ছিল। ওদের কিছু শট বাছাই, বোলারদের ব্যবহার করার ধরন, রোহিতের মেনে নেওয়া যে ও সেরা ছন্দে নেই, এগুলো মানসিক ক্লান্তির ইঙ্গিত দিচ্ছে। ওরা কোনও বিরতি ছাড়া একটানা ক্রিকেট খেলেছে।'

প্রাক্তন অজি অধিনায়কের ধারণা, মানসিকভাবে তরতাজা হয়ে অস্ট্রেলিয়া সফরে এলে, দু'জনেই নিজেদের হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পাবে। এই প্রসঙ্গে ক্লার্ক বলেন, 'ওরা নিজেরা জানে অতীতে অস্ট্রেলিয়ায় ভাল খেলেছে। সেই বিশ্বাস নিজেদের ওপর থাকবে। তবে আশা করব মানসিকভাবে চাঙ্গা হয়ে আসবে। এটাই ভারতীয় প্লেয়ারদের সাফল্যের চাবিকাঠি। এতবছর ধরে ভাল খেলে রাতারাতি বিরাট এমন খেলতে পারে না। ওরা মানসিকভাবে তরতাজা থাকলে নিজেদের সেরাটা দিতে পারবে।' অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা এমন মত পোষণ করলেও, মানসিক ক্লান্তিতে ভোগার খুব একটা কারণ নেই বিরাট এবং রোহিতের। দু'জনেই টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছে। এছাড়াও মাঝে প্রচুর বিরতি নেন দুই তারকা ক্রিকেটার। সব সিরিজে খেলতে দেখা যায় না তাঁদের। ২২ নভেম্বর থেকে পারথে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত। তবে আগের দিন বোর্ড কর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর সিদ্ধান্ত বদলাতে পারেন ভারত অধিনায়ক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া