মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ১৬ : ২১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: দীপাবলির আবহে 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে রোহিত শেঠির 'সিংহম এগেইন'। বলিউডের 'কপ ইউনিভার্স-এর বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছিল তুঙ্গে। তার উপর বহু গুজব ও টালবাহানা পেরিয়ে শেষমেশ ঘোষণা হয়েছিল 'সিংহম এগেইন'-এ থাকছেন সলমন খান! তাঁর অভিনীত জনপ্রিয় চরিত্র 'চুলবুল পাণ্ডে'র অবতারেই। ছবির একেবারে শেষে কয়েক মুহূর্তের জন্য হাজির হয়েছিলেন 'চুলবুল'।
খবর, রোহিতের 'কপ ইউনিভার্স-এর আগামী তৈরি হতে চলেছে সলমন খান এবং অজয় দেবগণকে নিয়ে! ছবির নামও নাকি ঠিক করা হয়েছে-' মিশন চুলবুল সিংহম'। খবর, সেই ছবির গল্প এগোবে 'সিংহম' ও 'চুলবুল'কে নিয়ে। 'মিশন চুলবুল সিংহম'ও যে অ্যাকশনের দিক থেকে কপ-ইউনিভার্সের বাকি ছবিদের ছাপিয়ে যাবে সেকথাও জোর গলায় জানিয়েছে সূত্র। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিতকে এই ছবির সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "সবে তো 'সিংহম এগেইন' মুক্তি পেয়েছে। একটু সময় দেওয়া হোক নিশ্চয়ই এই ছবি নিয়ে গুছিয়ে কাজ করব।" এরপরে অনুরাগীরা তাঁকে জিজ্ঞেস করেন, এই ছবিতে 'সিংহম'-এর সঙ্গে 'চুলবুল'-এর লড়াই দেখা যাবে নাকি? কারণ তা হলে জমে যাবে। শোনামাত্রই রোহিতের সহাস্য জবাব, " এর থেকেও কি ভালো পরিকল্পনা আমার মাথায় রয়েছে। একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে 'সিংহম' ও 'চুলবুল' লড়াই করবে। সেটা আরও জমবে।" উল্লেখ্য, 'সিংহম এগেইন' ছবির শেষে 'চুলবুল'কে পুলিশের একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স 'শিবা টাস্ক ফোর্স'-এর সদস্য হতে দেখা যায়। যে দলের ক্যাপ্টেন 'বাজিরাও সিংহম'।
'সিংহম' ফ্র্যাঞ্চাইজিতে 'চুলবুল'-এর পা রাখার ইঙ্গিত পরিস্কার। ফ্র্যাঞ্চাইজিকে বাড়ানোর অজস্র সব সম্ভাবনা বেড়ে গেল। ভবিষ্যতে এই ফ্র্যাঞ্চাইজিতে যে আরও বহু পরিচিত সব চরিত্রদের আনাগোনা শুরু হবে তা বলাই বাহুল্য। ওই সূত্র আরও জানিয়েছে, অজয় দেবগন এবং রোহিত শেঠির সঙ্গে প্রায় পারিবারিক সম্পর্ক থাকার দরুণ 'সিংহম এগেইন'-এ কাজ করতে রাজি হয়েছিলেন সলমন।
বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহম’। অভিনেতা অজয় দেবগণের হাত ধরে পরিচালক রোহিত শেঠির এই ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। ওই দুই ছবির সাফল্যের পর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে ‘কপ ইউনিভার্স’-কে আরও এগিয়েছেন রোহিত। এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম এগেইন’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি