মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Why Indian cinema is embracing the two part film format like Ramayana KGF Animal details inside

বিনোদন | 'অ্যানিম্যাল' থেকে 'রামায়ণ', দুই পর্বে বড়পর্দায় গল্প বলার চল কেন শুরু হয়েছে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ১৫ : ৩৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এক নয় উদাহরণ বরং দুই পর্বে একটি ছবির গল্প বলা ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতীয় ছবির জগতে। আর সেসব বিগ বাজেট ছবি। প্রভাসের 'বাহুবলী', যশের 'কেজিএফ', অল্লু অর্জুনের 'পুষ্পা', রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' এবং প্রভাসের 'সালার' ইতিমধ্যেই সে পথ দেখিয়েছে। সেই দেখানো পথেই এবার হাঁটা শুরুর ঘোষণা করেছে 'দেবারা', 'রামায়ণ' ও 'কঙ্গুভা'। 

 

কেন দুই ছবির ফর্ম্যাট মিলিয়ে একটি গোটা গল্প বলার চল শুরু হয়েছে? সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত 'দেবারা'র প্রথম পর্ব। সে ছবির নির্মাতা-লেখক কোরাতলা শিবা বলেন, " একজন লেখক হিসাবে সাধারণত একটি গল্পকে একটি ছবির মধ্যেই রূপ দেওয়াই আমার ব্যক্তিগত পছন্দ। তবে গল্প যদি খুব বড় হয় এবং হরেকরকমের রঙিন চরিত্র থাকে, তাহলে সেই গল্প একাধিক পর্বে বলাই ভাল।" পাশাপাশি তিনি আরও জানান, কোনও গল্প যদি একাধিক পর্বে বলা যায় তাহলে সেই গল্পের প্রতিটি চরিত্রের বিশদ বিবরণ, খুঁটিনাটি বিষয় দর্শকের সামনে পেশ করা যায়। যা আখেরে সেই গল্পকেই সমৃদ্ধ করে। 

 

চলতি বছরেই মুক্তি পেয়েছে 'ইন্ডিয়ান ২'। পরিচালনায় বিখ্যাত দক্ষিণী পরিচালক শঙ্কর। এই সিরিজের দু'টি ছবিতেই মুখ্যভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণী তারকা কমল হাসনকে। এ প্রসঙ্গে শঙ্কর বলেছিলেন, " আমি যদি শুধু ছবির স্বার্থে গোটা বিষয়টিকে ছোট করে, কেটেকুটে স্রেফ একটি ছবির মধ্যে ঢুকিয়ে ফেলতাম, তাহলে গল্পটার প্রতি অন্যায় হতো। ছবির প্রতিটি দৃশ্য মার খেতো।"

 

তবে সিকুয়্যেল ঘোষণা করেও পিছিয়ে এসেছে বলিউডে এমন উদাহরণ একাধিক। জন আব্রাহামের 'অ্যাটাক' থেকে শুরু করে টাইগার শ্রফের 'গণপথ, ভিকি কৌশলের 'ভূত:দ্য হন্টেড শিপ'। কারণ এই ছবিগুলি বক্স অফিসের সশব্দে মুখ থুবড়ে পড়েছে। এই সিরিজের পরের পর্বে যাওয়ার সাহসগুলোতে পারেনি প্রযোজক। এই প্রসঙ্গে ট্রেড এক্সপার্ট অতুল মোহনের মন্তব্য, "কিছু নির্মাতাদের ধারণা ভীষণ স্বচ্ছ থাকে যে তাঁরা তাঁদের ছবির আগামী পর্বে কী গল্প বলবেন দর্শককে। 'কেজিএফ: চ্যাপ্টার ১' তার জলজ্যান্ত প্রমাণ। এই ছবির হিন্দি ভার্সন ৫০ কোটি টাকা আয় করেছিল। 'কল্কি ২৮৯৮ এডি'র ক্ষেত্রেও একই কথা খাটে। তালিকায় রয়েছে 'পুষ্পা'ও। এই দুই ছবির সিকোলো বক্স অফিসে দারুণ ফল করবে বলেই আশা। অর্থাৎ কিছু পরিচালক ভাল করে জানেন তাঁরা তাঁদের গল্পকে কীভাবে সুন্দর করে গুছিয়ে দু'ভাগে দর্শকের কাছে পেশ করবেন।"

 

এ প্রসঙ্গে বলতেই হয়, 'বাহুবলী'র দুই পর্বের লেখক ভি বিজয়ন্দ্রপ্রসাদের কথা। তিনি জানিয়েছেন, দু'টি নয় প্রথমে একটি পর্বের মধ্যেই 'বাহুবলী'র গল্পকে শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু ছবির সুরকার এমএম কীরাবাণী তাঁকে পরামর্শ দেন, ছবির গল্পকে দু'ভাগে বিস্তৃত করে এগিয়ে নিয়ে যেতে। পরামর্শ মনে ধরে লেখক ও নির্মাতাদের।বাকিটা ইতিহাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া