বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সঞ্জুর দুরন্ত শতরান, বরুণ-বিষ্ণোই জুটিতে প্রথম টি-২০ ভারতের

Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ০৫ : ৪৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রোটিয়াদের দেশে জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। শুক্রবার ডারবানে প্রথম টি-২০ ম্যাচ ৬১ রানে জিতল সূর্যকুমার যাদবের দল। টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হয় দুই দেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরিজে ১-০ তে লিড নিল ভারত। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে শতরানের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে আবার সেঞ্চুরি করলেন। ৫০ বলে ১০৭ রান করেন। ঝকঝকে ইনিংসে ছিল ১০টি ছয়, ৭টি চার। প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ২০২ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ১৭.৫ ওভারে ১৪১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা স্বাভাবিকভাবেই সঞ্জু স্যামসন। 

দুরন্ত ব্যাটিংয়ে এদিন তিনটে রেকর্ড করেন ভারতের উইকেটকিপার ব্যাটার। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ম্যাচে ব্যাক টু ব্যাক শতরান করলেন সঞ্জু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ তে ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরান। এর আগে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব। এদিন সঞ্জু করলেন ৪৭ বলে। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থকেও ছাপিয়ে যান। ছুঁয়ে ফেললেন কেএল রাহুল এবং ঈশান কিষাণকে। উইকেটকিপার ব্যাটার হিসেবে ভারতের হয়ে টি-২০ তে দুটো অর্ধশতরান বা তার বেশি রান ছিল ধোনি এবং পন্থের। এদিন তৃতীয়বার ৫০ রানের বেশি করলেন ভারতের উইকেটকিপার ব্যাটার।

এদিন ভারতীয় ইনিংস নিয়ে কিছু বলতে হলে, সঞ্জু ছাড়া বিশেষ কিছু বলার নেই। বাকিরা ব্যর্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে কিছুটা সঙ্গত দেন সূর্যকুমার যাদব (২১) এবং তিলক বর্মা (৩৩)। ২৭ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন সঞ্জু। পরের ২০ বলে পৌঁছে যান শতরানে। কোনও বোলারকেই রেয়াত করেননি। কয়েকটা দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান। প্রোটিয়া বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। সঞ্জু আউট হওয়ার পর রানের গতি কমে ভারতের। পরপর উইকেট হারায়। ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। শেষমেষ নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ প্রোটিয়া ব্যাটারররা। রায়ান রিকেলটন শুরুটা ভাল করলেও তার ফায়দা তুলতে পারেনি বাকিরা। সর্বোচ্চ রান হেনরিচ ক্লাসেনের। ২৫ রান করে আউট হন। তবে চেনা ছন্দে ছিলেন না। ১৭.৫ ওভারে ১৪১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তীর স্পিনে ঘায়েল প্রোটিয়ারা। দু'জনেই তিনটে করে উইকেট নেন। জোড়া উইকেট আবেশ খানের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া