বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নিউজিল্যান্ড সিরিজে দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিসিআই, ছ'ঘন্টা ধরে চলল ব্যর্থতার কাটাছেঁড়া

Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ০৫ : ১৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার কাটাছেঁড়া করতে ম্যারাথন বৈঠকে বসেন বিসিসিআইয়ের কর্তারা। মুম্বই টেস্টে ব়্যাঙ্ক টার্নার পিচ, যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত এবং গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর। অনলাইনে মিটিংয়ে যোগ দেন ভারতের হেড কোচ। সিরিজের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয় টিম ম্যানেজমেন্টকে। গম্ভীরের কোচিং স্টাইল নিয়েও আলোচনা হয়। যা রাহুল দ্রাবিড়ের স্টাইলের থেকে সম্পূর্ণ আলাদা। 

বোর্ডের এক সিনিয়র কর্তা বলেন, 'ছয় ঘন্টার ম্যারাথন মিটিং চলে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয়ের পর যা প্রত্যাশিত। ভারত অস্ট্রেলিয়ায় সফরে যাচ্ছে। বোর্ড চাইছে সেখানে আবার ছন্দে ফিরুক ভারতীয় দল। ভারতীয় থিঙ্কট্যাঙ্ক কীভাবে এগোতে চাইছে এই নিয়ে এদিন আলোচনা হয়। বুমরাকে বিশ্রাম দেওয়া নিয়েও কথা ওঠে। গত কয়েক বছরে স্পিনের বিরুদ্ধ ভারতীয় ব্যাটারররা স্বচ্ছন্দ না হওয়া সত্ত্বেও কেন মুম্বইয়ে এরকম পিচ বানানো হয়েছে, সেই নিয়েও প্রশ্ন ওঠে।' দুটো বিষয়ে বোর্ডের কর্তারা অখুশি। প্রথমত, বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধাতের সঙ্গে তাঁরা একমত নয়। দ্বিতীয়ত, পুনেতে স্পিনের বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পরও কেন টার্নিং পিচের দাবি জানানো হয়, সেটা তাঁদের কাছে বোধগম্য নয়। এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই বিষয়ে রোহিত, গম্ভীর এবং আগরকরের কাছে জানতে চাওয়া হয়েছে। ভারতীয় থিঙ্কট্যাঙ্কে অনেকেই গম্ভীরের কোচিংয়ের ধরনের পক্ষে নয়। অস্ট্রেলিয়া সফরের জন্য টি-২০ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার অন্তর্ভুক্তি অনেকেই মেনে নিতে পারেনি। ১০ এবং ১১ নভেম্বর দু'দফায় ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দেবে ভারতীয় দল। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া