মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | অভিনয়ে একঘেঁয়েমি, বিতৃষ্ণায় বলিউড ছাড়তে চেয়েছিলেন মনীষা! ডিম্পলের কোন পরামর্শে বদলে যায় তাঁর চিন্তা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ০৪ : ৪২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছর বনশালি পরিচালিত 'হীরামন্ডি' ওয়েব সিরিজে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মণীষা কৈরালাকে। সিরিজে 'মল্লিকাজান'-এর চরিত্রে মণীষার অভিনয় তারিফ কুড়িয়েছে দর্শকমহলে। অক্সিজেন জুগিয়েছে তাঁর নিভু নিভু ফিল্মি কেরিয়ারকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা ফাঁস করলেন, কেরিয়ারের এক পর্যায়ে তাঁর বিতৃষ্ণা চলে এসেছিল অভিনয়ের প্রতি। বলিউডকেও বিদায় জানাবেন বলে মনে মনে পরিকল্পনা এঁটে রেখেছিলেন। সেই সময় ডিম্পল কপাডিয়ার একটি উপদেশ তাঁর চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছিল! যদিও তাৎক্ষণিকভাবে ডিম্পলের সেই উপদেশ এতটুকুও ভাল লাগেনি 'দিল সে'-এর নায়িকার।

 

মনীষার কথায়, " সেই সময় অভিনয়ের প্রতি ভীষণ একঘেঁয়েমি চলে এসেছিল। ডিম্পল কপাডিয়াকে এ বিষয়টা জানিয়ে কিছু টিপস্ চেয়েছিলাম, যাতে মনের অবস্থার খানিক উন্নতি হয়। তা শুনে তখন তিনি যা বলেছিলেন সেই সময় এতটুকুও ভাল লাগেনি শুনে। কিন্তু পরে উপলব্ধি করেছিলাম কত দামি ছিল ডিম্পলজির সেই উপদেশ। উনি আমাকে বলেছিলেন, 'অভিনয়টা চিরকাল করার সুযোগ পাবে না। তাই সময় থাকতে থাকতে যতটুকু পাচ্ছো, কাজ করে নাও।' আজ বুঝি সেই কথার মর্ম। তবে এখানে আরও একটা কথা বলতে চাই... সেই সময় বলিউডে অন্যতম ব্যস্ত নায়িকা ছিলাম। প্রতিদিন সকালে উঠে তিন ঘন্টা মেকআপ করতে হতো এবং তিন শিফটে তিন-তিনটে আলাদা ছবির শুটিং করতে হত। সপ্তাহে সাতদিন-ই কাজ করতে হত সেই সময়। কারণ বালি পাড়ায় তখনও সপ্তাহান্তে ছুটির নিয়ম শুরু হয়নি। দিনের মধ্যে চলত ১৫ ঘন্টা কাজ। বাড়ি ফিরে কোনওরকম একটু ঘুমনো, তারপর সকালবেলা উঠে ফের কাজে লেগে পড়া। দীর্ঘ বছর ধরে চলেছিল এই এক রুটিন। ফলে, সাংঘাতিক একঘেঁয়েমি কাজ করা শুরু করে দিয়েছিল‌ সেই সময়ে..."

 

 

প্রসঙ্গত, ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের পরিচালনায় 'সওদাগর' ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মনীষা। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। তবে মনীষা কৈরালার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল '১৯৪২:আ লভ স্টোরি'। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই রাত রাতেই আসমুদ্রহিমাচল ভারতের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া