বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিধ্বংসী শতরান সঞ্জুর, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড

Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ০৩ : ৩৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন রেকর্ড সঞ্জু স্যামসনের। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ম্যাচে ব্যাক টু ব্যাক শতরান করলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। হায়দরাবাদের পর ডারবান। শুক্রবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বলে শতরানে পৌঁছে যান সঞ্জু। এর আগে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ তে সেঞ্চুরি করেন। ৪৭ বলে ১১১ রান করেছিলেন। এদিন আন্তর্জাতিক টি-২০ তে নিজের দ্বিতীয় শতরান তুলে নেন। আরও দুটি রেকর্ড করলেন ভারতের উইকেট কিপার ব্যাটার।‌

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ তে ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরান। এর আগে ৫৫ বলে একশো করেছিলেন সূর্যকুমার যাদব। এদিন তাঁকে ছাপিয়ে যান সঞ্জু। ৪৭ বলে শতরানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৯টি ছয়, ৭টি চার। মাত্র ২০ বল খেলে ৫০ রান থেকে একশোয় পৌঁছে যান সঞ্জু। মারকুটে ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থকেও টপকে গেলেন। ছুঁয়ে ফেললেন কেএল রাহুল এবং ঈশান কিষাণকে। উইকেটকিপার ব্যাটার হিসেবে ভারতের হয়ে টি-২০ তে দুটো অর্ধশতরান বা তার বেশি রান ছিল ধোনি এবং পন্থের। এদিন তৃতীয়বার ৫০ রানের বেশি করলেন সঞ্জু। তাঁর সঙ্গে এই তালিকায় আছেন রাহুল এবং ঈশান। শেষপর্যন্ত ৫০ বলে ১০৭ রান করে আউট হন। বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নেন ট্রিস্টান স্টাবস। সঞ্জুর ঝোড়ো ইনিংসে ছিল ১০টি ছয়, ৭টি চার। বাংলাদেশ সিরিজ থেকে ওপেন করছেন সঞ্জু। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দেন পুরো সিরিজেই তিনি ওপেন করবেন। প্রথম দুই ম্যাচে রান পাননি। কিন্তু তৃতীয় ম্যাচে দুরন্ত শতরান। শুক্রবার রাতে ডারবানে তাণ্ডব চালান। 

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান আইডেন মার্করাম। শুরুতেই অভিষেক শর্মার (৭) উইকেট হারালেও বিধ্বংসী মেজাজে ছিলেন সঞ্জু। প্রথম থেকেই নিজের মনোভাব স্পষ্ট করে দেন। একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন। তাঁকে কিছুটা সঙ্গত দেন সূর্যকুমার (২১) এবং তিলক বর্মা (৩৩)।তবে এদিন ম্যাচের নায়ক সঞ্জু। তিনি ব্যাট করার সময় মনে হচ্ছিল ভারত অনায়াসে ২৩০-২৪০ রানে পৌঁছে যাবে। কিন্তু সঞ্জু আউট হওয়ার পর রানের গতি কমে যায়। রান পাননি হার্দিক পাণ্ডিয়া (২), রিঙ্কু সিং (১১)। পরপর উইকেট হারাতে থাকে। শেষ পাঁচ ওভারে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ২০২। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ২০৩ রান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া