মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Amitabh Bachchan reveals he ran around the docks 10 times before filming Deewar s action scene

বিনোদন | ‘দিওয়ার’-এ গুন্ডাদের পেটানোর আগে ১০বার দৌড়েছিলেন অমিতাভ! কিন্তু কেন? প্রায় ৫০ বছর পর গোপন কথা ফাঁস

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ নভেম্বর ২০২৪ ০১ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: “পিটার তুম লোগ মুঝে ঢুন্ড রহে হো, ঔর ম্যায় তুমহারা ইয়াহা ইন্তেজার কর রহা হু!” এই আইকনিক সংলাপ কোন বলিউডি ছবির তা বলার জন্য কোনও পুরস্কার নেই। হিন্দিছবি প্রেমী দর্শক মাত্রেই বলে উঠবেন ছবি নাম ‘দিওয়ার’।  ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত ‘দিওয়ার’ ছবিটি। বিজয়ের চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। এই ছবি মুক্তি পেতেই রাতারাতি অমিতাবের জনপ্রিয় একলাফে কয়েকগুণ বেড়ে যায়। এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই চরিত্রটির গায়ে বসেছে 'কাল্ট'-এর তকমা।সেই সময় সারা দেশ জুড়ে ১ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল ‘দিওয়ার’ ছবিটি। শশী কাপুর, নিরূপা রায় প্রমুখ এই ছবিতে ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এর পর আর ফিরে তাকাতে হয়নি অমিতাভকে। সেই ছবিতে একটি বিখ্যাত দৃশ্য রয়েছে যেখানে গুন্ডাদের খালি হাতে পিটিয়ে বন্ধ দরজা খুলে টলমল পায়ে, হাঁফাতে হাঁফাতে বেরিয়ে আসছে ‘বিজয়’। এবং তাঁকে দেখে সোল্লাসে ফেটে পড়ছে কুলির দল। 


সম্প্রতি কেবিসি অনুষ্ঠানে অতিথি প্রতিযোগী হিসাবে হাজির হয়েছিলেন বিক্রান্ত ম্যাসি এবং ‘টুয়েলভথ ফেল’ খ্যাত পুলিশকর্তা আইপিএস মনোজ শর্মা। সেখানেই তাঁদের সঙ্গে গল্প-আড্ডা করার ফাঁকে অমিতাভ জানান, ওই বিখ্যাত দৃশ্যের শুটিংয়ের এক অজানা ঘটনা। ‘বিগ বি’ জানান যে গুন্ডাদের সঙ্গে ‘বিজয়’-এর মারপিটের দৃশ্যের বেশ কিছুদিন পর বন্দরের একটি গুদামের দরজা খুলে বেরিয়ে আসার ওই দৃশ্যটি র শুটিং হবে। তখন অমিতাভের মাথায় এল, এর আগের দৃশ্যে যেখানে দর্শকেরা দেখবেন খালি হাতে অতগুলো গুন্ডাকে পেটালো বিজয়, তাহলে সে নিশ্চয়ই ফুরফুরে থাকবে না। বরং ক্লান্ত, খানিক অবসন্ন-ই হবে। তাই শুটিং শুরু হওয়ার আগে গোটা বন্দর এলাকা জুড়ে টানা ১০ বার দৌড়েছিলেন ‘বিগ বি’। যাতে সেসবের শেষে তাঁর গোটা শরীর বেয়ে ঘাম চুঁয়ে পড়ে, অসম্ভব ক্লান্তি মুখেচোখে ফুটে ওঠে, তবেই না বিশ্বাসযোগ্য মনে হবে দর্শকের। এবং শুটিংয়ের মধ্যে থাকা এই কয়েকদিনের তফাতটুকুও ঘুণাক্ষরে টের পাবেন না তাঁরা। এবং আদতে হয়েছিল তাই! পর্দায় ওই দৃশ্যে ক্লান্ত-অবসন্ন লেগেছিল অমিতাভকে! হাঁফাতে হাঁফাতে কুলিদের ঠেলে সরিয়ে কল খুলে জলের তোড়ের নীচে নিজের মাথা পেতে দিয়েছিল সে! নিশ্চয়ই সে দৃশ্যে অভিনয়ের ছোঁয়া ছিল। কিন্তু ‘বিজয়’-এর ক্লান্তিভাব আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল অমিতাভের করা ওই কাণ্ডটির জন্য। 

 


প্রসঙ্গত, সেলিম খান এবং জাভেদ আখতার যৌথ ভাবে লিখেছিলেন ‘দিওয়ার’-এর চিত্রনাট্য। পরিচালক যশ চোপড়া তখন ‘গরদিশ’ ছবির শুটিং করছিলেন। ‘দিওয়ার’-এর চিত্রনাট্য শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যশ, যে ‘গরদিশ’-এর কাজ স্থগিত রেখে ‘দিওয়ার’-এর কাজ আরম্ভ করেন। তাঁর বিশ্বাস ছিল, এই ছবি দারুণ জনপ্রিয় হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া