মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ০১ : ২৩Snigdha Dey
নতুন কেস নিয়ে পর্দায় হাজির নীরেন ভাদুড়ী। কেমন হল ‘নিকষ ছায়া’? সিরিজ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত
রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যায়।
কিন্তু তান্ত্রিকে তান্ত্রিকে যুদ্ধ হলে?
তারই কাহিনি নিয়ে পর্দায় ফিরে এলেন তন্ত্র ও প্রেত বিশারদ নীরেন ভাদুড়ী। ভূতচতুর্দশীতে হইচই-এ মুক্তি পাওয়া এই গা ছমছমে সিরিজে ভাদুড়ী মশাইয়ের (চিরঞ্জিত চক্রবর্তী) সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, অনুজয় চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। এবং রয়েছেন কাঞ্চন মল্লিক। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজের কাহিনিকার সৌভিক চক্রবর্তী।
এর আগে ‘পর্ণশবরীর শাপ’-এ প্রথম পর্দায় এসেছিলেন নীরেন ভাদুড়ী (চিরঞ্জিৎ)। উত্তরবঙ্গের জঙ্গলে ছুটি কাটাতে গিয়ে প্রেতের কবলে পড়া মিতুলকে (সুরঙ্গনা) উদ্ধার করতে ডাক পড়েছিল তাঁর। এবারের কাহিনি নীল-সবুজের রহস্যে মোড়া জংলা পরিবেশ পেরিয়ে উঠে এসেছে শহরতলিতে। কখনও মর্গ থেকে, কখনও বা শববাহী গাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে মৃতদেহ।
ক্ষতবিক্ষত গাড়িচালক কিংবা বেঁহুশ হয়ে পড়া মর্গ-কর্মী সামলে উঠে জানাচ্ছেন, মৃতদেহ নিয়ে গিয়েছে এক অদ্ভুতদর্শন পিশাচ। তার উচ্চতা কম, কান নেই, দাঁত নেই, এমনকী চামড়াও নেই। এমনকী, মৃতদেহ খুবলে খেতেও নাকি দেখা গিয়েছে তাকে! পুলিশ অফিসার অমিয় (গৌরব) কিংবা ডাক্তার তিতাস (অনিন্দিতা) বোঝে, এ কোনও মানুষ নয়। দশ বছর আগে তাদেরই বন্ধুর বলা এক পিশাচের কাহিনির সঙ্গে যে এর অক্ষরে অক্ষরে মিল! ডাক পড়ে নীরেন ভাদুড়ীর। তিনি টের পান, এর নেপথ্যে রয়েছে কোনও তান্ত্রিকের শবসাধনা। ইতিমধ্যেই নিখোঁজ হয়ে যায় এক পুলিশকর্মীর কলেজপড়ুয়া মেয়ে বন্যা। কোথায় গেল সে? কী হবে তারপর? উত্তর দেবে সিরিজ।
ছোটবেলার ট্রমার জেরে মানসিক সমস্যা, লোভের জেরে কুপথে পা বাড়ানো, শুভ-অশুভের লড়াই- এমন ভীষণ বাস্তব কিছু সমস্যার কথা সিরিজে তুলে এনেছেন পরমব্রত। কিন্তু অঘোরি তান্ত্রিকদের কীর্তিকলাপকে পর্দায় তুলে আনতে যে যত্ন বা যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা জরুরি ছিল, সে জায়গায় যেন খানিকটা কমজোরিই লাগে এই গল্প বা তার নির্মাণ।
ভাদুড়ী মশাই একেক বার প্রেতের উপস্থিতি টের পান। চারপাশ ঘিরে ফেলে লাল আলো। ব্যাকগ্রাউন্ডে বাজে ‘হি হা হা’ জাতীয় কোনও স্বর কিংবা তন্ত্রমন্ত্র। অন্যরা যখন ভূতপ্রেতের দেখা পায়, তারা আসে হরর ঘরানার চেনা জাম্প স্কেয়ারে। তাতে খানিক গা ছমছম করে ঠিকই। তবে প্রেত-পিশাচদের চেহারা দেখে ভয়ের বদলে গা ঘিনঘিনে অনুভূতিই যে বেশি! বাংলা প্রযোজনার বাজেট বা গ্রাফিক্স-সহ প্রযুক্তির নিরিখে অনেকটাই চেষ্টা করেছেন পরমব্রত ও তাঁর দল। তবে আরও খানিকটা ভয়ের সুযোগ থাকলে মন্দ হত না। বিশেষত যেখানে ওটিটি-র দর্শক এখন এই ঘরানায় রীতিমতো ভাল কাজ দেখতে অভ্যস্ত। শুধু বিদেশি প্রযোজনায় নয়, হিন্দি বা দক্ষিণী ছবি-সিরিজেও।
অভিনয়ে চিরঞ্জিৎ, গৌরব কিংবা অন্য পুলিশকর্মীর চরিত্রে দেবপ্রসাদ হালদারকে ভাল লাগে যথারীতি। মিতুল বা তিতাসের ভূমিকায় সুরঙ্গনা বা অনিন্দিতার ভয়-উদ্বেগ আর ছুটোছুটি ছাড়া তেমন কিছু করার সুযোগ হয়নি। তবে মানসিক সমস্যায় বিধ্বস্ত সঞ্জয়কে ফুটিয়ে তুলতে প্রাণ ঢেলে অভিনয় করেছেন অনুজয়। গোটা সিরিজে তাই প্রতিটা ফ্রেমে আলাদা করে চোখ টানেন তিনি।
এই সিরিজে অবশ্য চমকে দিয়েছেন এক জনই। কাঞ্চন মল্লিক। আদ্যোপান্ত কমেডি অভিনেতা যে কোন জাদুবলে অঘোরি তান্ত্রিকের নিষ্ঠুরতা, নৃশংসতাকে, গা শিরশিরিয়ে দেওয়া চাহনিকে এমন জীবন্ত করে তুললেন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি