বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মিনি ডার্বিতে প্রত্যাবর্তনের পাশাপাশি চাকরি বাঁচানোও লক্ষ্য মহমেডান কোচের

Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ০১ : ১৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেড় মাস আগে আইএসএলে একমাত্র এবং শেষ জয় এসেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতেছিল মহমেডান। তারপর থেকে শুধুই ব্যর্থতা। হারের হ্যাটট্রিক। পরপর মোহনবাগান, কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদের কাছে হার। তারমধ্যে ঘরের মাঠে নিজামের দলের বিরুদ্ধে চার গোলের লজ্জার হার কাঁটা হয়ে বিঁধছে। অভিষেক বছরে আইএসএলের শুরুটা আশা জাগিয়েছিল। প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচ ড্র এবং তৃতীয় ম্যাচ জিতেছিল। আগ্রাসী ফুটবল খেলছিল কলকাতার তৃতীয় প্রধান। কিন্তু তিন ম্যাচ যেতেই মুখ থুবড়ে পড়ে সাদা কালো ব্রিগেড। ছন্দপতন শুরু হয় মোহনবাগান ম্যাচ থেকে। দাঁড়াতেই পারেনি আন্দ্রে চের্নিশভের দল। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লড়লেও, ঘরের মাঠে কমজোরী হায়দরাবাদের কাছে আত্মসমর্পণ। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় দ্বাদশ স্থানে। রুশ কোচের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই নিয়ে ভাবতে চান না। প্রথম তিন ম্যাচের কথা তুলে দলকে তাতাতে চাইছেন। চের্নিশভ বলেন, 'আমরা প্রথম তিন ম্যাচে ভাল খেলেছিলাম। এখন আর সেই কথা কেউ বলে না। এটাই ফুটবল। আমাদের মেনে নিতে হবে। আমরা প্রথম তিন ম্যাচে যা খেলেছিলাম, ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও সেটাই খেলতে চাই। ফুটবলারদের মধ্যে একটা উত্তেজনা আছে।'

মিনি ডার্বিই হয়তো তাঁর কাছে শেষ সুযোগ। তারপর বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। এই প্রসঙ্গ উঠতেই রিয়েল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির উদাহরণ টানেন মহমেডান কোচ। চের্নিশভ বলেন, 'আমি সেইসব নিয়ে ভাবছি না। একদিন কেউ বলবে আমিই সেরা কোচ। পরেরদিন অন্য কেউ বলবে আমিই সবচেয়ে খারাপ। তাই সেই নিতে ভাবছি না। বর্তমানে অনেকেই আনচেলত্তির সমালোচনা করছে। কারণ তাঁর দল বাজে খেলছে। তেমনই আমারও সমালোচনা হচ্ছে। কোচদের সবধরণের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়।' আইএসএলের পয়েন্ট তালিকায় এখনও হাতেখড়ি হয়নি ইস্টবেঙ্গলের, তাসত্ত্বেও কলকাতার দ্বিতীয় প্রধানকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মহমেডান কোচ। চের্নিশভ বলেন, 'ইস্টবেঙ্গল বড় ক্লাব। আইএসএলে ভাল খেলতে না পারলেও এএফসির সাফল্য ওদের আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের তৈরি থাকতে হবে। ফুটবলারদের মানসিকতা বদলাতে হবে।' শেষ তিন ম্যাচে ব্যর্থতার কারণ হিসেবে অভিজ্ঞতার অভাবকেই দায়ী করলেন রুশ কোচ। তবে সেটা কাটিয়ে লিগের তলানিতে থাকা দলের বিরুদ্ধে প্রত্যাবর্তনই লক্ষ্য। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া