মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kalki 2898 AD movie famed actor Prabhas signs a three movie deal with Hombale Films details inside

বিনোদন | ‘সালার’ ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে কোন চুক্তিতে আবদ্ধ হলেন 'বাহুবলী'? পাচ্ছেন কত কোটি টাকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ নভেম্বর ২০২৪ ০১ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এ শাহরুখ খানের ‘ডাঙ্কি’র সঙ্গে টক্কর দিয়ে বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি 'সালার'। এ ছবির মাধ্যমে পায়ের তলায় জমি ফিরে পেয়েছিলেন প্রভাস। এরপর ‘কল্কি ২৮৯৮ এডি’ বিপুল সাড়া ফেলতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন এই দক্ষিণী তারকা। ফের চায়ের কাপের চর্চায় উঠে এসেছেন তিনি। ‘কল্কি’র পরে একগুচ্ছ ছবির কাজও জমা হয়েছে তাঁর হাতে। এইমুহূর্তে তারকার আগামী ছবি ‘স্পিরিট’ নিয়ে বিপুল আগ্রহ জমছে দর্শকের মনে। তবে এইমুহূর্তে আরও একটি খবর প্রকাশ্যে এল 'বাহুবলী' নায়ককে ঘিরে, যা শুনে নড়েচড়ে বসেছে ‘রেবেল ফ্যানেরা’। 

 

জনপ্রিয় প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস-এর সঙ্গে একটি বড়সড় চুক্তিতে আবদ্ধ হয়েছেন প্রভাস। প্রযোজনার তিনটি ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। খবর, এর জন্য বিপুল টাকার পারিশ্রমিক পাচ্ছেন ‘কল্কি ২৮৯৮ এডি’র নায়ক। ফিসফাস, পাবেন ছবির লভ্যাংশের একটি বড় অংশও । তবে মোট কত টাকা পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন প্রভাস? তা এখনও জানা যায়নি। 


প্রসঙ্গত, এই প্রযোজনা সংস্থা-ই ‘সালার’ ছবির প্রথম পর্ব  তৈরি করেছে। ৪০০ কোটি টাকার উপরে ব্যবসা করেছিল সে ছবি।  এবার সেই ছবির সিক্যুয়েলের পাশাপাশি আরও দু'টি ছবিতে দেখা যাবে দক্ষিণের এই 'রেবেল' তারকাকে। সেই সিক্যুয়েল মুক্তি পাবে ২০২৬-এ। পরের দুই বছর-অর্থাৎ ২০২৭ ও ২০২৮-এ বাকি ছবি দু'টি মুক্তি পাবে।  শুক্রবার সমাজমাধ্যমে এই ঘোষণা করা হয়েছে ওই প্রযোজনা সংস্থার তরফেই। আরও জানানো হয়েছে তারা প্রবাসের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হতে পেরে ‘গর্বিত’। 

 


সবকিছু ঠিকঠাক আগামী বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে 'স্পিরিট'-এর শুটিং। ওই বছরেই বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া