বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মুম্বইতে লাঞ্চ ডেটে বিরাট-অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেস্টুরেন্টের বিলের ছবিও, কী খেলেন দম্পতি?

Kaushik Roy | ০৮ নভেম্বর ২০২৪ ০০ : ৫৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে রওনা দেওয়ার আগে মুম্বইয়ে নিজের বাড়িতে স্ত্রী অনুষ্কা শর্মা, মেয়ে ভামিকা এবং ছেলে আকায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি কোহলির জন্য খুব একটা ভাল যায়নি। তিন ম্যাচ খেলে তাঁর মোট রানসংখ্যা ছিল ৯৩। ভারত ৩-০ ব্যবধানে সিরিজটি হেরে যায় কিউইদের কাছে। তবে সেই হতাশা কাটিয়ে বর্তমানে কোহলি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২২ নভেম্বর পার্থে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।

 

 

এরই মধ্যে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছে মুম্বইয়ের একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁতে। রেস্তোরাঁটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত। বিরাট এবং অনুষ্কা ফিটনেস বজায় রাখতে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন। দুজনেই এড়িয়ে চলেন মশলাদার খাবারও। স্পেশাল লাঞ্চ ডেটে গিয়েও তার অন্যথা হয়নি। চিকেন, পনির বা ইতালিয়ান কোনও ধরনের খাবারই খাননি তাঁরা। ক্রিসপি ধোসা এবং ইডলির মত দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করেন দম্পতি। রেস্তোরাঁটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোহলি এবং অনুষ্কার লাঞ্চ খেতে আসার ছবি শেয়ার করা হয়। 

 

 

বিরুষ্কাকে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায়। সেই পোস্টে কোহলির খাবারের বিলের ছবিও ছিল, যেখানে বেনে মশলা ধোসা এবং বেনে পোডি প্লেইন ডিশের নাম উল্লেখ ছিল। পোস্টটি লাইক করেছেন অনুষ্কাও। এমনকি কোহলি রেস্তোরাঁর একজন কর্মীর টুপিতে অটোগ্রাফও দিয়েছেন। ক্রিকেট ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই দম্পতিকে। গত মাসেই গত মাসে করবা চৌথ উপলক্ষে কৃষ্ণ দাসের কীর্তনে যোগ দিয়েছিলেন বিরাট-অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় তাদের কীর্তন উপভোগ করার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া