মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Athiya Shetty and her husband aka Indian cricketer KL Rahul to welcome their first child in 2025

বিনোদন | দাদু হচ্ছেন সুনীল শেঠি, বিয়ের দু'বছরের মাথায় নতুন অতিথি আসছে আথিয়া-রাহুলের পরিবারে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ নভেম্বর ২০২৪ ০০ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর পর মা-বাবা হতে চলেছেন আরও এক তারকা-জুটি। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা। দুই থেকে তিন হওয়ার খুশি, ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন আথিয়া শেঠি এবং কেএল রাহুল। আরও জানালেন, আগামী বছরেই তাঁদের ঘরে আসবে নতুন সন্তান। অর্থাৎ দাদু হচ্ছেন বলি-অভিনেতা সুনীল শেঠি। 


২০২৩ সালে চারহাত এক হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেঠি। চলতি বছরের শুরুতেই  গুঞ্জন শোনা যাচ্ছিল, পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এই খবরে কোনও সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তাঁরা। এবার সন্তান আগমনের খবর নিজেই দিলেন সুনীল-কন্যা। মাস কয়েক আগে একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল বলেছিলেন, "পরের সিজ়নে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।’’ 


 ২০২৫-এ প্রথম সন্তানের জন্ম দেবেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেঠি। ইনস্টাগ্রামে সুখবর দিলেন তারকা দম্পতি। পোস্টে রয়েছে 'ইভিল আই'-র ছবি। সঙ্গে লেখা, 'আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন। ২০২৫।' দোসর ছোট্ট পায়ের ছবি। লেখাটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, " ২০২৫-এ ঈশ্বরের আশীর্বাদ আসছে আমাদের কাছে।"  এই সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্খীরা। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্‌হা, বাণী কপূর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা। 

 

 

 

 

২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তার পর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাঁদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া