মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | বলিউডের কোন নায়িকার মতো বিয়ের দিন সাজতে চান উরফি? শুভদিনেও পোশাকে রাখবেন কোন চমক!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ০০ : ০৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বর্তমানে সোশ্যাল মিডিয়া তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। তিনি উরফি জাভেদ। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিন্স, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। 

 

 

পোশাক নিয়ে চলতেই থাকে পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু নিজের বিয়ের দিন ঠিক কীভাবে সাজবেন উরফি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বিয়ের পোশাক নিয়ে এখনও কিছু ভাবিনি। তার মানে এই নয় যে বিয়েতে কিছুই পরব না। খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই। ঠিক যেমন সোনাক্ষী-জাহিরের হয়েছিল। তাঁদের মতোই পরিবারের সকলকে সাক্ষী রেখে শুভ কাজ সম্পন্ন করতে চাই।" 

 

 

প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে উরফি জানান, তাঁর কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। এই ঘটনা বলতে গিয়ে উরফি বলছেন, 'কেরিয়ারে একটা সময়ে এমন পরিস্থিতি ছিল, যখন আমায় নিয়ে যখনই কোনও শো শুরু হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল অথবা আমায় সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা হচ্ছিল। একটা শোয়ে অডিশন দিয়েই সুযোগ পাই। প্রথমদিন শুটে যাওয়ার পরে আমায় শুনতে হল, উপার্জনের ২০ শতাংশ নাকি নির্মাতাদের দিতে হবে। আমি শুনে রাজি হইনি। কারণ এমন কোনও চুক্তিতে আমি সই করিনি। আমি ২০ শতাংশ টাকা তাহলে অন্য কাউকে কেন দিতে যাব? এই কথা বলার পরে, ওরা আমায় ২০টা রিটেক করায়। এবং তারপরে অভিনয় পারছি না এই অজুহাতে আমায় শো থেকে বের করে দেয়। যদিও এখন আমায় শোয়ে ডেকে নিয়ে যান নির্মাতারা। কিন্তু ওই কঠিন দিনগুলো আজও ভুলিনি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া