মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sonamoni Saha and Honey Bafna talk about love before the Mohasoptaho of their Bengali serial Shubho Bibaho

বিনোদন | ‘তেজ সুধার মতো প্রেম এখন আর দেখা যায় না’, ‘মহাসপ্তাহ’-এর আগে কেন একথা বললেন হানি-সোনামণি? 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৮ নভেম্বর ২০২৪ ০০ : ০১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে আসছে মহাসপ্তাহ। ঠাম্মির কথা অমান্য না করেও কীভাবে সুধার কাছাকাছি আসবে তেজ? তার জন্য যে ঘটনা ঘটাতে চলেছে তেজ, তা দর্শকেরা দেখতে পাবেন মহা সপ্তাহ অর্থাৎ আগামী ১১-১৭ নভেম্বর।

 

ঠাম্মির আদেশে সুধার সঙ্গে দেখা করতে পারছে না তেজ। আবার দেখা না করেও থাকতে পারছে না তাই সুধার ম্যারেজ ব্যুরোতে একেবারে নতুন অবতারে এসে হাজির তেজ। শুধু তাই নয়, নিজের জন্য পাত্রী খুঁজতেই সেখানে হাজির হয়েছে সে। সুধা যাতে একেবারেই চিনতে না পারে তাই এক বয়স্ক মানুষের রূপটান নিয়ে হাজির হয়েছে তেজ। বলাই বাহুল্য, তেজ-এর ভুমিকায় রয়েছেন হানি বাফনা এবং সুধার ভূমিকায় সোনামণি সাহা। 

 

হানি বাফনাকে এদিন দেখা গেল বৃদ্ধ মানুষের লুকেই। জানালেন, এই লুকে দেখে প্রথম দিন নাকি তাঁকে চিনতেই পারেননি সোনামণি সাহা। মজা করে সোনামণি এই রূপে হানিকে ডাকছেন ‘জেঠু’ বলে। “বর্তমানে সময়ে ভালবাসার জন্য কেউ এমনটা করছেন তা সচরাচর দেখা যায় না। তেজ ও সুধার প্রেম যেভাবে দেখানো হচ্ছে, তা সত্যিই এখন আর দেখা যায় না” যৌথভাবে বললেন সোনামণি এবং হানি। 

 

 

তবে কি ভেকধারী তেজের জন্য সুধা খুঁজে দেবেন পাত্রী? কারণ সুধার অফিসে প্রথম কাস্টমার হয়ে আসছেন তেজ। সোনামনির কথায়, “আমার তো প্রথম কাস্টমার একেবারে লক্ষ্মী, তাই নিশ্চয়ই তার জন্য পাত্রী খুঁজে দেব।” হানি বাফনার কথায়, “তেজ কিন্তু ঠাম্মির কথাও রাখছে, আবার নিজের ভালবাসার কাছেও থাকছে।” কিন্তু কতদিন এইভাবে সেজে থাকতে হবে তেজকে? সুধা কি ধরে ফেলবে তাকে? এই সবকিছুর জবাব লুকিয়ে রয়েছে ‘শুভ বিবাহ’র মহাসপ্তাহে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া