বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | চোটে জর্জরিত শিবির, আইএসএলে খাতা খোলার অপেক্ষায় 'নতুন' ইস্টবেঙ্গল

Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এএফসিতে চমকপ্রদ পারফরম্যান্সের পর আবার ফোকাসে আইএসএল। আধ ডজন হার ভুলে এবার জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ। এটাই আসল মঞ্চ। এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আটের যোগ্যতাঅর্জন করায় মনোবল তুঙ্গে লাল হলুদ ব্রিগেডের। তারওপর একেবারেই ছন্দে নেই মহমেডান স্পোর্টিং। হারের হ্যাটট্রিকের সম্মুখীন হতে হয়েছে। এটাই সেরা সুযোগ প্রথম জয় তুলে নেওয়ার। তবে ছন্দে না থাকলেও সাদা কালো ব্রিগেডকে যথেষ্ট সমীহ করছেন অস্কার ব্রুজো। বিপক্ষের কয়েকজন প্লেয়ারকে নজরে রেখেছেন ইস্টবেঙ্গল কোচ। মনে করছেন, লড়াইটা সহজ হবে না। অস্কার ব্রুজো বলেন, 'মহমেডান দলে যথেষ্ট ভারসাম্য আছে। ওদের দলে কাসিমভ, ফ্রাঙ্কো, আলেক্সিসের মতো ফুটবলার আছে। দলটা বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দলটাও ব্যালেন্সড। তবে রক্ষণে বিশেষ নজর রাখতে হবে।'

কলকাতায় আসার পর থেকে কুয়াদ্রাতের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। এসেই ডার্বিতে হার। তারপর ওড়িশা ম্যাচেও জয় আসেনি। সমর্থকদের হতাশা কিছুটা কাটে এএফসিতে। ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। এবার সেটাকেই হাতিয়ার করতে চাইছে লাল হলুদ ব্রিগেড। অস্কার বলেন, 'কলকাতায় আসার পর কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বি হেরেছি। ওড়িশা ম্যাচেও জিততে পারিনি। অভিজ্ঞতা ভাল না। এএফসিতে অবশ্য দল ভাল পারফর্ম করেছে। তবে আপাতত সেই পর্ব অতীত। আবার মার্চে এএফসি নিয়ে ভাবব। এবার আইএসএলে জয়ে ফিরতে হবে। ইস্টবেঙ্গলকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। দিমিত্রিয়স ডিয়ামানটাকোস এএফসিতে নিয়মিত গোল পেলেও একেবারেই ছন্দে নেই ক্লেইটন‌ সিলভা। শোনা যাচ্ছে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে এই প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি অস্কার। বরং জানান, ব্রাজিলীয়র খেলায় তিনি খুশি। অস্কার বলেন, 'ক্লেইটন‌‌ এই সপ্তাহে আরও মনোযোগ দিয়ে অনুশীলন করেছে। আমি ওকে নিয়ে খুশি। আগামীকাল মাঠে নেমে আমাদের প্রমাণ করতে হবে।' 

মিনি ডার্বির আগে চোটে জর্জরিত লাল হলুদ শিবির। তালিকায় রয়েছেন হেক্টর ইউস্তে,‌ নিশু কুমার, নন্দকুমার। চোটের জন্য পাওয়া যাবে না প্রথমজনকে। ধীরে ধীরে ফিট হচ্ছেন নিশু। ম্যাচের আগের দিন প্র্যাকটিস করলেন না নন্দ। পায়ে ব্যথা থাকায় কোনও ঝুঁকি নেওয়া হয়নি। অনুশীলনের সময় মাঠে থাকলেও প্র্যাকটিসে নামেননি। দলের ফিজিও এবং ট্রেনারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তবে বেশিরভাগ সময়টাই কাটান ড্রেসিংরুমে। এদিন বাকিদের সঙ্গে অনুশীলন না করলেও প্রথম একাদশে নন্দকুমারের থাকার সম্ভাবনা রয়েছে। মিনি ডার্বিতে নামার আগে দলের স্ট্র্যাটেজির কথা জানালেন ইস্টবেঙ্গলের উইঙ্গার। নন্দকুমার বলেন, ' আমাদের ক্লিনশিট রাখতে হবে। তবেই তিন পয়েন্ট আসার সম্ভাবনা থাকবে।' আগের ম্যাচে লাল কার্ড দেখায় মহমেডানের বিরুদ্ধে নেই প্রভাত লাকরা। শনিবার মিনি ডার্বি থেকেই আইএসএলে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরাতে চান অস্কার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া