মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ২৩ : ১৬Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: অভিনেত্রী রশ্মিকা মন্দানার গোটা ভারতজুড়ে বিশাল সংখ্যক ভক্ত রয়েছে। হিন্দিতেও কাজ করেছেন অভিনেত্রী। বহু চর্চিত ছবি 'অ্যানিমাল'-এ রণবীর কপুরের স্ত্রী 'গীতাঞ্জলি'র চরিত্রে অভিনয় করার পর তাঁর ফ্যান ফলোয়িং আরও বেড়ে যায়। তবে হিন্দি ডায়লগের অদক্ষতা নিয়ে সমালোচনাও চলে দর্শকমহলে।
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এসে বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন রশ্মিকা। বিশেষত 'পুষ্পা-দ্য রাইস' ছবিতে 'শ্রীভল্লী'র চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। আসন্ন ছবি 'পুষ্পা -দ্য রুল'-এও রয়েছেন রশ্মিকা। ফের একবার পর্দায় শ্রীভল্লী-পুষ্পার জুটি দেখার জন্য আগ্রহী দর্শকমহল।
এদিকে, বলিউড সুপারস্টার সলমন খানের আগামী ছবিতে দেখা যেতে চলেছে রশ্মিকাকে। পরিচালক এ আর মুরুগাদোসের আসন্ন ছবি 'সিকান্দর' ছবিতে নায়িকা হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর ঈদে আসতে চলেছে সলমন খানের 'সিকান্দর'। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি 'গজনি'-এর পরিচালক এ আর মুরুগাদোস।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই ছবি প্রসঙ্গে রশ্মিকা জানান, দু'টি ছবিই তাঁর কাছে অত্যন্ত কাছের। সেই সঙ্গে দুই ছবিতেই তাঁর অভিনীত দুই চরিত্রই খুব প্রিয় অভিনেত্রীর। কিন্তু 'পুষ্পা ২' ও 'সিকান্দর' ছবি দু'টির শুটিং ডেট নিয়ে সাংঘাতিক হ্যাপা পোহাতে হয়েছিল রশ্মিকাকে। তাঁর কথায়, "সকালে উঠেই পুষ্পা ২-এর প্রস্তুতি নিতাম। শ্রীভল্লীর চরিত্রটি দর্শকের কাছে আরও ভালভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। সারাদিন পর শুট শেষ হলেই রাতে চলে যেতাম সিকান্দর-এর শুটিং ফ্লোরে। রাতভর চলত অ্যাকশন দৃশ্যের শুট। কঠিন হলেও কাজের মাঝে ব্যস্ত থাকতে বেশ পছন্দ করতাম।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি