মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ নভেম্বর ২০২৪ ২২ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের উদ্দেশ্যে ধেয়ে আসছে একের পর এক খুনের হুমকি। একটির সমস্যা মিটতে না মিটতেই আসছে আরও একটি। বাবা সিদ্দিকিকে খুনের পর বিষয়টির তীব্রতা বেড়েছে আরও। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার ‘টাইগার’কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। চলতি সপ্তাহেই তিন নম্বর খুনের হুমকি পেয়েছিলেন সলমন। এরপর গত বৃহস্পতিবার ফের একটি খুনের হুমকি পেলেন ‘টাইগার’! গোটা বিষয়টিকে কেন্দ্র করে বলিপাড়ার আবহ বেশ ভারী।
এই নিয়ে চার নম্বর। পুলিশ সূত্রে খবর, সলমনকে দেওয়া এই খুনের হুমকি এসেছে বিষ্ণোই গ্যাং-এর তরফেই। মুম্বইয়ের ওরলি থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে লরেন্স বিষ্ণোইদের তরফে এই হুমকি বার্তা এসেছে মুম্বইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে। সে খবর পাওয়ামাত্রই স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ নথিভুক্ত করেছে ওরলি থানা। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
শুধু তাই নয়, জানা গিয়েছে এর পাশাপাশি আরও একটি হুমকি পেয়েছে সলমন। সেটিও বিষ্ণোই গ্যাং-এর এক সদস্যের তরফে এসেছে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ৫ কোটি টাকা দিতে হবে বলি-তারকাকে। ওই হুমকি-বার্তায় সলমনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তাঁর এক ঘনিষ্ঠ গীতিকারকে মেরে ফেলবে তারা, কারণ লরেন্স বিষ্ণোইকে নিয়ে তিনি একটি গান লিখেছিলেন। খুল্লম খুল্লাভাবে এরপর রীতিমতো ঘোষণার সুরে বলা হয়েছে,সলমন চেষ্টা করে দেখুক তিনি ওই গীতিকারকে বাঁচাতে পারবেন কি না! আরও বলা হয়েছে, যে মানুষ সলমনের পাশে দাঁড়াবে তাকেই খতম করা হবে।
প্রসঙ্গত, এইমুহূর্তে হায়দরাবাদে 'সিকন্দর' ছবির শুটিংয়ে দারুণ ব্যস্ত সলমন। তাই তাঁর পক্ষে এবারের ‘বিগ বস'-এর ‘উইকেন্ড কা ভার’-এর সঞ্চালনা করা সম্ভব হবে না? তাই সলমনের বদলে এই সপ্তাহান্তে সঞ্চালনার ভার নিয়েছেন একতা কাপুর এবং রোহিত শেঠি!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি