মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৮ নভেম্বর ২০২৪ ২১ : ৩৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করার পর ছিল প্রায় এক বছরের বিরতি। নতুন ধারাবাহিকে মুখ্যচরিত্রে ফিরলেন অভিনেত্রী পায়েল দত্ত। আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিকে ‘রঞ্জনা’ চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। সমরেশ মজুমদারের ‘হীরে বসানো সোনার ফুল’ অবলম্বনে শুরু হল এই ধারাবাহিকের শুটিং। তিনজন মহিলার উত্তরণের গল্প বলবে এই ধারাবাহিক।
‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে কাকিমার চরিত্রে দেখা গিয়েছিল পায়েল দত্তকে। তবে এরপর থেকে শুধু এই ধরনের চরিত্রের প্রস্তাব আসতে শুরু করে অভিনেত্রীর কাছে। সেই কারণেই ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নেন পায়েল। শেষমেশ নতুন ধারাবাহিকে মুখ্যচরিত্রে ফিরলেন তিনি। সমরেশ মজুমদারের ‘হীরে বসানো সোনার ফুল’ অবলম্বনে চিত্রনাট্য লেখা হয়েছে এই নতুন ধারাবাহিকের। শুটিং শুরু হলেও এখনও ধারাবাহিকের নাম ঠিক হয়নি। এই ধারাবাহিক আদতে এক নারীর আত্মনির্ভর হওয়ার গল্প বলে। রঞ্জনা নামের এক গৃহবধূকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ধারাবাহিকের গল্প। পায়েল জানালেন, “উপন্যাসটা পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। যদিও শুধুই আমাকে কেন্দ্র করে এই ধারাবাহিক নয়। আরও দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে- রঞ্জনার শাশুড়ি এবং ননদ। ননদ ও বৌদির দারুণ একটা সম্পর্ক দেখানো হবে এই ধারাবাহিকে। একজন সাধারণ গৃহবধূ কীভাবে জীবনের নতুন পথ খুঁজে পায়, নতুন করে বাঁচতে শেখে, তা নিয়েই এই গল্প।”
“একই ধরনের চরিত্রের প্রস্তাব পরপর আসতে থাকায় বিরতি নিয়েছিলাম। কয়েক মাস অপেক্ষা করেছিলাম অন্য ধরনের চরিত্রের জন্য। অবশেষে নিজের পছন্দমত একটা চরিত্র পেয়েছি। এই ধারাবাহিকের নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞ। বহুদিন পর মনের মতো একটা চরিত্র দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে পারব বলেই বিশ্বাস। আশা করি দর্শকদের নিশ্চয়ই ভাল লাগবে।”
ইতিমধ্যেই জোরকদমে শুটিং শুরু হয়ে গিয়েছে এই নতুন ধারাবাহিকের শুটিং। চলতি মাস থেকেই ছোটপর্দায় সম্প্রচার শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি