বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আমস্টারডামে ফুটবল ফ্যানদের ওপর আক্রমণ, উদ্ধার বিমান পাঠাল ইজরায়েল

Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ২০ : ৫১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আমস্টারডামের ফুটবল স্টেডিয়ামে ইজরায়েলের সমর্থকদের ওপর হামলার অভিযোগ। দেশের নাগরিকদের উদ্ধার করতে দুটো বিমান পাঠানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহুর দপ্তর থেকে এমনই জানানো হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রকের পক্ষ থেকে তাঁদের দেশের নাগরিকদের নিজেদের হোটেল থেকে বেরতে নিষেধ করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভির লেখেন, 'স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ইহুদিবিদ্বেষের মুখে পড়তে হয়েছে ইজরায়েলের ফ্যানদের। তাঁদের হিংস্রভাবে আক্রমণ করা হয়েছে।' আমস্টারডামে জুয়ান ক্রুয়েফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নেদারল্যান্ডের এই শহরে তাঁদের প্রতিবাদ নিষিদ্ধ করা হলেও প্যালেস্টাইনের বিক্ষোভকারীরা ম্যাচের শেষে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে। ৫৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, স্টেডিয়ামে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফ্যানরা নির্বিঘ্নেই স্টেডিয়াম ছাড়তে পেরেছে। কিন্তু রাতে শহরে একাধিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার জুয়ান ক্রুয়েফ স্টেডিয়ামে মাক্কাবি তেল আভিভকে আয়াক্স আমস্টারডাম ৫-০ গোলে হারায়। শুক্রবার ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফুটবল ম্যাচের শেষে ডাচ সরকারের সাহায্যে উদ্ধারকাজের বন্দোবস্ত করা হয়। তাঁরা জানিয়েছে, 'কার্গো বিমানের ব্যবহারে এই উদ্ধার কাজ হবে। তাতে মেডিক্যাল দলও থাকবে।' সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাস্তায় দৌড়াদৌড়ি করতে দেখা যায় লোকজনকে। একজনকে মারধর করতেও দেখা গিয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ডাচ সরকারকে ইজরায়েলের নাগরিকদের নিরাপদভাবে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান বিদেশ মন্ত্রী গিডিওন সার। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া