মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ নভেম্বর ২০২৪ ২০ : ৩৫Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: সলমন খানের পর এবার খুনের হুমকি পেয়েছেন শাহরুখ খান! জানা গিয়েছে ফোনে এই হুমকি পেয়েছেন ‘বাদশা’। ইতিমধ্যেই বান্দ্রা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে শাহরুখকে খুনের হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম ফয়জান। অভিযুক্ত ছত্তিশগড়ের রায়পুর অঞ্চলে বাসিন্দা। আরও খবর, অভিযুক্ত নাকি শাহরুখের কাছে খুনের হুমকি দিয়ে ৫০লক্ষ টাকা দাবি করেছে! গতকালই মুম্বই পুলিশের একটি দল রায়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
এবার জানা গেল, অভিযুক্তের পুরো নাম মোহম্মদ ফয়জান খান। তিনি ছত্তিশগড়ের রায়পুরের একজন আইনজীবী। সিনিয়র এসপি সন্তোষ সিং জানিয়েছেন, তাঁর ফোন থেকেই শাহরুখকে খুনের হুমকির বার্তা পাঠানো হয়েছিল। অন্যদিকে ফয়জান খানের দাবি, এই বিষয়সম্পর্কে তিনি কিছুই জানতেন না। কারণ তাঁর ওই ফোন কিছুদিন আগেই চুরি হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, “গত ২ নভেম্বর আমার ফোন চুরি হয়েছে। আমি ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছি। মুম্বই পুলিশ আমার বাড়িতে এসেছিল এবং তারা শাহরুখকে দেওয়া ওই হুমকি-বার্তা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে। তাদের বলেছি যে পেশায় আমি একজন আইনজীবী, আমার ফোন হারিয়ে গেছে। এবং কে শাহরুখকে প্রাণনাশের হুমকি দিয়ে কে ফোন করেছে, আমি জানি না।” অভিযুক্ত আরও জোর গলায় দাবি করেছেন, কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, কিছুদিন আগে এই ব্যক্তিই শাহরুখ অভিনীত ‘আনজাম’ ছবিটি নিয়ে মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে দেখা যায় শিকার সেরে বাড়ি ফিরেছেন শাহরুখ। এবং বাড়ির পরিচারককে তাঁর হরিণ শিকারের বিষয়ে বলছেন। ‘আনজাম’ ছবির এই সংলাপেই আপত্তি তুলেছিলেন ফয়জান খান। তাঁর বক্তব্য ছিল, “বিষ্ণোই সম্প্রদায়ে আমার অনেক বন্ধু আছে। তাদের ২৯টি নীতি রয়েছে, যার মধ্যে একটি হরিণ হত্যা নিষিদ্ধ। আর এই ছবিতে দেখানো হয়েছে এক ভিন্নধর্মী অভিনেতা হরিণ শিকার করছেন। এর ফলে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। তাই আমি একটি অভিযোগ দায়ের করেছি এবং ছবিটির উপর নিষেধাজ্ঞা এবং একটি এফআইআর নথিভুক্ত করার জন্য আবেদন করেছি।” এখানেই শেষ নয়।অভিযুক্তর আরও দাবি, তিনি অভিযোগ দায়ের করার কয়েকদিন পরেই তার ফোন চুরি হয়ে গেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি