শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৮ নভেম্বর ২০২৪ ২০ : ৩৫Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: মাত্র ৩৫ বছর বয়সে থেমে গেল জীবন। প্রয়াত টেলিভিশনের পরিচিত মুখ নীতীন চৌহান। তাঁর অকাল প্রয়াণে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।
অল্প বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন নীতীন। জিতেছিলেন রিয়ালিটি শো 'দাদাগিরি ২’। বেশ পরিচিতি পেয়েছিলেন এমটিভি 'স্প্লিটসভিলা ৫’। এছাড়াও ‘ক্রাইম পেট্রোলস’, ‘তে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে অভিনয় করেছিলেন নীতীন। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, আত্মঘাতী হয়েছিলেন তরুণ অভিনেতা।
উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা নীতীন। কর্মসূত্রে মুম্বই থাকতেন তিনি। ২০২২ সালে তাঁকে শেষবার‘তেরা ইয়ার হুঁ ম্যায়’তে পর্দায় দেখা গিয়েছিল। ছেলের মৃত্যুর খবর শুনেই মুম্বইতে ছুটে আসেন অভিনেতার বাবা। কীভাবে আচমকা এই ঘটনা ঘটল, সেবিষয়ে এখনও স্পষ্ট নয়।
সোশ্যাল মিডিয়ায় প্রয়াত টেলি অভিনেতার দুই সহ-অভিনেতা সুদীপ সাহির, সায়ন্তনী ঘোষ নীতীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও তাঁর আরেক প্রাক্তন সহ-অভিনেত্রী বিভূতি ঠাক্করের পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। প্রয়াত অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে বিভূতি লিখেছেন, “শান্তিতে ঘুমোও। খবরটা শুনে ভীষণ কষ্ট হচ্ছে। যদি তোমার জীবনের সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার মতো শক্তি থাকত… তোমার শারীরিক শক্তির মতোই যদি মানসিক শক্তিও থাকত।”
তবে কি কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন নীতিন। আর সেই কারণেই নিজেকে শেষ করার মতো চরম সিদ্ধান্ত? না তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। আপাতত তদন্ত চালাচ্ছে পুলিশ। অনেকেই আবার এই ঘটনার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ছায়া দেখছে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি