মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ১৫ : ০৯Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
হুমকির মুখে বিক্রান্ত!
'দ্য সবরমতি রিপোর্ট'-এর প্রচারে ব্যস্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিন্তু এর মাঝেই আসছে লাগাতার হুমকি! মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, "আমি ক্রমাগত হুমকি পাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়ায় অনেক হুমকিমূলক বার্তা আসছে। আগে কখনও এই বিষয়টি প্রকাশ করতে চাইনি, কারণ কেউ আমাকে সরাসরি কিছু বলেনি। তবে বলতে চাই, আমরা শিল্পী এবং আমরা গল্প বলি। আমি কী ভাবি এবং কী বলি সেদিকে মনোযোগ দিই না।"
অর্জুনের মানসিক স্বাস্থ্যের অবনতি!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অর্জুন কাপুর। তিনি বলেন, "গত এক বছর ধরে মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছিলাম। রাতে ঘুম আসত না। সারারাত ফোনে রিল দেখে কাটাতাম। সিনেমা দেখতে এত ভালবাসি, তাও সিনেমা দেখার ইচ্ছে পর্যন্ত চলে গিয়েছিল। মনোবিদের পরামর্শ মতো চললেও কোথাও যেন খামতি থেকে যাচ্ছিল। এরপর ফের সহ অভিনেতাদের ছবি দেখতে শুরু করলাম। তখন মনে হল সুস্থভাবে বাঁচার জন্য নিজেকে একটা সুযোগ দিতেই হবে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছি।"
জুটিতে সিদ্ধার্থ-সারা?
'পঞ্চায়েত' খ্যাত পরিচালক দীপক মিশ্রের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও সারা আলি খান। এমনটাই শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। ছবিটি এক গ্রামীণ প্রথা, সরল প্রেমের উপর তৈরি হতে চলেছে। যদিও এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ শুটিং শুরু হতে পারে ছবির।
মেয়ের কী নাম রাখলেন আলি-রিচা?
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আলি ফজল জানান, তাঁরা মেয়ের নাম রেখেছেন জুনেরা ইদা ফজল। আলি বলেন, "একটা শিশুর জন্ম কীভাবে যে আপনার জীবনের শূন্যতাগুলি পূরণ করে দেয় তা হয়ত আপনি নিজেও জানেন না। এই বিষয়টিই আমাকে আরও বিস্মত করে। মেয়ে আসার পর এখন কাজ করাটাই খুব কঠিন। আমি যখন বাড়ি ছেড়ে বের হই তখন গুরুতর উদ্বেগ নিয়ে যাই। আর বাড়ি ফিরে আমি শুধু এখন মেয়ে জুনেরাকেই দেখতে চাই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি