মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Guddi Maruti made some startling revelations regarding Divya Bharti s death

বিনোদন | দিব্যা ভারতীর মৃত্যুর পরেই ফ্ল্যাটে হাজির এক রক্তমাখা বিড়াল! ৩১ বছর পর রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন কোন অভিনেত্রী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ নভেম্বর ২০২৪ ২২ : ০৮Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: ১৬ বছর বয়স থেকে অভিনয়। তিন বছরের মধ্যে ২১টি ছবি! তার মধ্যে বেশ কয়েকটি সুপারহিট। অভিনয় জগতে প্রবেশ করেই বলিউডে ছাপ ফেলেছিলেন দিব্যা ভারতী। পাশাপাশি ছাপ ফেলেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমাতেও। কিন্তু ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সে পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। হত্যা, আত্মহত্যা না কি দুর্ঘটনা? তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। দিব্যা যখন মারা যান, তখন তিনি একসঙ্গে ১০টি ছবিতে অভিনয় করছিলেন!  দিব্যার ‘জুতোয় পা গলিয়ে’ রাতারাতি খ্যাতি পান অনেকে। যার মধ্যে অন্যতম শ্রীদেবী এবং রবীনা ট্যান্ডন। ৩১ বছর পরেও বলি অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর কারণ অজানা। এবার তা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান বলি-অভিনেত্রী গুড্ডি মারুতি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে গুড্ডির দাবি, স্বামী তথা ছবি প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার গাড়ি দেখার জন্য পাঁচ তলার জানলা থেকে বিপজ্জনকভাবে ঝুঁকেছিলেন দিব্যা ভারতী। আর তখনই সেখান থেকে হঠাৎ পড়ে গিয়ে প্রয়াত হন দিব্যা। মারুতি আরও বলেন, সেই সময় দিব্যার ফ্ল্যাটে অতিথি হিসাবে হাজির ছিলেন বলিপাড়ার বিখ্যাত পোশাকশিল্পী নীতা লুল্লা। তিনিও, দিব্যাকে পাঁচ তোলা থেকে পড়ে যেতে দেখেন। এরপরেই একটি অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করেছেন মারুতি। তিনি জানান, অভিনেত্রীর মৃত্যুর পরমুহূর্তেই একটি বিড়ালকে সেই ফ্ল্যাটে তিনি দেখেছিলেন, যার সারা মুখে লেগেছিল রক্ত!

 

উল্লেখ্য, ডিজাইনার নীতা লুল্লা-ও সেই সময়ে পুলিশকে জানান, কয়েক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটেছে। তাই তিনি স্পষ্ট করে জানেন না যে দিব্যা আত্মহত্যা করেছিলেন, নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, দিব্যার রহস্যমৃত্যু নিয়ে বই লিখেছিলেন ট্রয় রিবেইরো।এই ঘটনার তিনি  নিজেও এক জন সাক্ষী ছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া