বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | নিশানায় অভিষেক নায়ার, কোচিং স্টাফদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি

Sampurna Chakraborty | ০৬ নভেম্বর ২০২৪ ২০ : ২০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ০-৩ এ সিরিজ হারের পর তাঁর সাপোর্ট স্টাফরাও নিশানায়। বর্ডার-গাভাসকর ট্রফি রোহিত, কোহলিদের জন্য অ্যাসিড টেস্ট। এবার ভারতীয় দলের কোচিং স্টাফদের নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। বর্তমান কোচিং সেট আপের ভূমিকা নিয়ে অখুশি কিংবদন্তি। অভিষেক নায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সানি। রায়ান টেন দুশখাতের ভূমিকাতেও স্বচ্ছতার অভাব আছে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁকে বলা হয়, সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসেবে অভিষেক এবং রায়ানের দ্বৈত ভূমিকা আছে। যা শুনেই হাসিতে লুটিয়ে পড়েন সানি। সরাসরি গম্ভীরকে উদ্যোগ নিতে বলেন। ক্রিকেট জীবনে রায়ান এবং অভিষেকের থেকে অনেক বেশি রান করেছেন গৌতি। প্রাক্তন তারকা জানান, অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ বুঝতে ব্যাটারদের সাহায্য করতে হবে গম্ভীরকেই। 

গাভাসকর বলেন, 'ব্যাটিংয়ের ক্ষেত্রে অভিষেক নায়ারের ভূমিকা কী? ও ব্যাটিং কোচ না সহকারী কোচ? দু'জনের থেকে অনেক বেশি রান করেছে গম্ভীর। সুতরাং অস্ট্রেলিয়ার পরিবেশ এবং পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হবে সেটা ওকেই প্লেয়ারদের বোঝাতে হবে।' সরাসরি ভারতের হেড কোচকে সতর্কবাণী দিলেন ভারতের প্রাক্তনী। জানান, তাঁর মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে। এবার রেজাল্ট দেওয়ার পালা। সানি বলেন, 'গৌতম গম্ভীরের মধুচন্দ্রিমা শেষ। এই সময়ে করা ভুলগুলো আমরা ভোলার চেষ্টা করব। তবে আশা করব এবার অস্ট্রেলিয়ায় ও প্লেয়ারদের সঠিকভাবে গাইড করবে।' গম্ভীরের কয়েকটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁর ভবিষ্যৎ নির্ভর করবে বর্ডার-গাভাসকর ট্রফির পারফরম্যান্সের ওপর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া