শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | নিলামে কত কোটি থেকে শুরু হবে পন্থের দর? শুনে হবে চক্ষু চড়কগাছ

Sampurna Chakraborty | ০১ নভেম্বর ২০২৪ ০২ : ২২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে উঠবেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। কোটিপতি লিগের ইতিহাসে এর আগে কোনও নিলামে এত ভারতীয় তারকাদের পাওয়া যায়নি। তাই এবারের নিলাম সমস্ত অঙ্ক ছাপিয়ে যেতে পারে। এমনই আশা করছেন আইপিএলের সঙ্গে যুক্ত কর্তারা। এই তিন তারকা ছাড়াও থাকবেন অর্শদীপ‌ সিং, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। এদের সবারই দর উঠবে। তবে দু'দিনব্যাপী নিলামে সবার নজর থাকবে পন্থের দিকে। রিটেনশনের জন্য ৭৫ কোটি বরাদ্দ করা হয়েছিল। অনেকেই পার্সের অধিকাংশ টাকা শেষ করে ফেলেছে। ফলে বাকি ১৫ জনের পেছনে ন্যূনতম টাকা খরচ করতে পারবে তাঁরা। তবে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে সবচেয়ে বেশি অর্থ আছে। ১১০.৫ কোটি রয়েছে পাঞ্জাবের কাছে। ৮৩ কোটি রয়েছে বেঙ্গালুরুর।‌ অর্থাৎ পন্থকে পেতে নিঃসন্দেহে আসরে নামবে দুই দল। এর আগে কোনও নিলামের পুলে তিনজন আইপিএল অধিনায়ককে দেখা যায়নি। 

পন্থের দিল্লি ছাড়ার পেছনে কারণ অবশ্য অন্য। নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি। তাতে খুব একটা আগ্রহ দেখায়নি দিল্লি ম্যানেজমেন্ট। এছাড়াও হেড কোচ হেমাঙ্গ বাদানি এবং টিম ডিরেক্টর ভেনুগোপাল রাওয়ের ভূমিকায় খুশি ছিলেন না ঋষভ। অন্যদিকে আর্থিক সমস্যার জন্যই কেকেআর ছাড়েন শ্রেয়স আইয়ার। তিনি মনে করেন, আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে ১২.২৫ কোটি আর্থিক চুক্তির থেকে বেশি অর্থ প্রাপ্য তাঁর। কেএল রাহুলের ক্ষেত্রে টি-২০ তে তাঁর ব্যাট করার ধরন পছন্দ নয় লখনউ সুপার জায়ান্টসের কর্তাদের। তবে মনে করা হচ্ছে আইপিএলের নিলামের যাবতীয় রেকর্ড ভেঙে দেবেন পন্থ। প্রত্যেক দু'বছর অন্তর নতুন অধিনায়ক পেতে ঝাঁপায় পাঞ্জাব। তাঁদের নজরে ঋষভ থাকলে, নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা প্রবল। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানান, 'ঋষভের আসল দর শুরু হবে ২০ কোটি থেকে। তিনটে দল ওর জন্য বড় দর হাঁকাতে পারে। পাঞ্জাব সুপার কিংসের নতুন অধিনায়ক এবং ব্র্যান্ড দরকার। আরসিবি এবং এলএসজিরও নতুন অধিনায়ক প্রয়োজন। গুজরাট টাইটানসের ক্যাপ্টেন দরকার নেই, তবে ওদের পার্সে ভাল অর্থ আছে।' ইন্ডাস্ট্রির লোকজন মনে করছে, ২৫ থেকে ৩০ কোটির মধ্যে দর উঠবে পন্থের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া