মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

mahi bike in ranchi

খেলা | মাহির বাইক প্রেম, এবার যে সত্যিটা সামনে আনলেন জানলে চমকে যাবেন আপনিও

Rajat Bose | ২৯ অক্টোবর ২০২৪ ০২ : ৫২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি বাইকপ্রেমী। সময় পেলেই বেরিয়ে পড়েন রাস্তায়। তা সে অধিনায়ক থাকাকালীন হোক বা বর্তমান সময়ে। 


প্রসঙ্গত, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। তাঁর কৈলাশপতি ফার্মহাউসে প্রচুর বাইক রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি সব বাইক চালান?‌ এক অনুষ্ঠানে ধোনি জানান, ভিনটেজ বাইক নিয়ে রাস্তায় বেরোতে ভয় পান তিনি। এক অনুষ্ঠানে নিজের বাইক নিয়ে বলতে গিয়ে মাহি জানিয়েছেন, তাঁর ১০০–র বেশি বাইক রয়েছে। কিন্তু তার মধ্যে সবগুলোর অবস্থা ভাল নয়। মাহির কথায়, করোনার সময়ে নিজের বাইকগুলোর সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পেরেছিলেন তিনি। এরপরই তিনি বলেছেন, ‘‌যে বাইকগুলোর ব্যাপারে আমি জানি, তেমন ২৫–৩০টা বাইককে সারাই। চালানোর অবস্থায় নিয়ে আসি।’‌ এই প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘‌সেই সময় বাইকের বিভিন্ন অংশের ডেলিভারি হচ্ছিল না। এরপর আমি যখন দেখি বাইকগুলোর ইঞ্জিন ঠিক অবস্থায় পৌঁছে গিয়েছে, সেই সময় ওগুলোর কিছু কসমেটিক বদলের কথা ভাবি।’‌ 


প্রসঙ্গত মাহি জানিয়েছেন, তিনি বর্তমানে ৩৫ টা বাইক চালান। এরপরই ধোনি জানান, ‘‌ভিন্টেজ বাইক চালানোর খারাপ অভিজ্ঞতা হয়েছে। বেশ কয়েকবার বাইক ধাক্কা দিতে হয়েছে। তাই ভয় হয় যদি বাইক খারাপ হয়ে যায় রাস্তায় তা হলে কী করব।’‌ 


এটা ঘটনা রাঁচির রাস্তায় ধোনিকে প্রায়ই বাইক নিয়ে বেরোতে দেখা যায়। এই বিষয়ে মাহি বলেছেন, ‘‌যে ভিন্টেজ বাইকগুলির অবস্থা ভাল নয়, সেগুলো নিয়ে মাঝে মাঝে বেরোই।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া