শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৯ অক্টোবর ২০২৪ ১৮ : ৫৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সবাই ধরেই নিয়েছিলেন এবার ব্যালন ডি' অর ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠছে। কিন্তু শেষ পর্যন্ত সব অদলবদল হয়ে গেল। ভিনি জুনিয়রকে টপকে ব্যালন ডি' অর পেলেন ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।
ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন রদ্রি। কিন্তু কী এমন হল যে ভিনিসিয়াস জুনিয়রকে শেষ পর্যন্ত ছিটকে যেতে হল? এর পিছনে কি রয়েছে অন্য চক্রান্ত? ফুটবল রাজনীতি জড়িত নয় তো? অনেকেই কিন্তু এর মধ্যে ফুটবল রীজনীতির গন্ধ পাচ্ছেন।
ব্যালন ডি' অরের অনুষ্ঠান শুরুর আগে সবাই জেনে ফেলেছিলেন ভিনিসিয়াস এবার পাচ্ছেন না ব্যালন ডি' অর। রদ্রি পাচ্ছেন এবার। সেই কারণে রিয়াল মাদ্রিদ যোগ দেয়নি অনুষ্ঠানে। ব্যালন ডি'অর না পাওয়া নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস।
ব্রাজিলিয়ান তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ব্যালন ডি' অর জিততে হলে এর থেকেও ১০ গুণ ভাল খেলতে হবে আমাকে। ওরা তো আমাকে পুরস্কার দিতে প্রস্তুত নয়।'' তিনি নিজেও জানেন ভাল খেললেও তিনি পাবেন না ব্যালন ডি' অর।
Eu farei 10x se for preciso. Eles não estão preparados.
— Vini Jr. (@vinijr) October 28, 2024
এদিকে রিয়াল তারকা পুরস্কার না পাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন লস ব্ল্যাঙ্কোসের বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা। রদ্রি ব্যালন ডি' অর পেলেও, তাঁরা মনে করেন ভিনিসিয়াস জুনিয়রই পুরস্কার জেতার যোগ্য ছিলেন। সেই কারণে টনি ক্রুজের মতো প্রাক্তন রিয়াল তারকা সোশ্যাল মিডিয়ায় ভিনিসিয়াসের ছবি পোস্ট করে লিখেছেন, ''দ্য বেস্ট।'' করিম বেনজিমা আবার ভিনিসিয়াসকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন। ব্যালন ডি' অর না পাওয়ায় মানসিক দিক থেকে বিপর্যস্ত হতে পারেন ভিনিসিয়াস। সেই কারণে বেনজিমা ব্রাজিলীয় তারকাকে মানসিক দিক থেকে শক্ত থাকার কথা বলছেন।
রিয়ালে ভিনিসিয়াসের সতীর্থ কামাভিঙ্গা কিন্তু অন্য প্রশ্ন তুলে দিয়েছেন। ব্রাজিলীয় তারকা কি ফুটবল রাজনীতির শিকার? কামাভিঙ্গা কি সেই দিকেই ঈঙ্গিত দিলেন? ফ্রান্সের জাতীয় দলের তারকা কামাভিঙ্গা লিখেছেন, ''ভাই আমার কাছে তুমিই বিশ্বসেরা। কোনও পুরস্কারই অন্য কথা বলতে পারে না।'' কামাভিঙ্গা তাঁর মন্তব্যের উপরে ফুটবল রাজনীতি লিখে ক্রশ দিয়েছেন। কামাভিঙ্গা যেটা বলতে চাইলেন, সেটাই কি ঘটেছে ভিনিসিয়াসের সঙ্গে? রিয়াল তারকা ব্যালন ডি' অর না পাওয়ায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন।
FOOTBALL POLITICS ❌
— Eduardo Camavinga (@Camavinga) October 28, 2024
My brother you are the best player in the world and no award can say otherwise. Love you my bro ❤️ pic.twitter.com/X3yAH1Sl0p
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি