মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৭ অক্টোবর ২০২৪ ১৫ : ২৫Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
'বিগ বস'-এর পর পাল্টেছে জীবন?
এইমুহুর্তে দেশের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত শো-এর নাম 'বিগ বস'। বলা হয়, এই রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করে রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি অনেকের কেরিয়ার নাকি ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে। তবে বলি-অভিনেতা রণবীর শোরে জানালেন, এমনটা আদৌ কিছু হয়নি তাঁর সঙ্গে। 'বিগ বস ওটিটি'র তৃতীয় সিজনের অন্যতম প্রতিযোগী হিসেবে হাজির ছিলেন রণবীর শোরে। দারুণ জনপ্রিয়তাও অর্জন করেন তিনি সেখানে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন বিগ বসে অংশগ্রহণ করে আলোচনার অংশ হয়েছিল লোকের নজরে এসেছি এর মধ্যে কোন মিথ্যা ₹নেই কিন্তু যদি বলি এই শো শেষে আমার কাছে কাজের প্রস্তাবের বন্যা চলে এসেছে তাহলে মিথ্যা কথা বলা হবে। বিগবস এর জনপ্রিয়তা কিভাবে আমার ক্যারিয়ার সাজাতে সাহায্য করে তা দেখার অপেক্ষায় আমিও রয়েছি।" তবে এইমুহূর্তে নিজের ইউটিউব চ্যানেলকে আরও কী করে সাজানো যায়, আপাতত তারই পরিকল্পনায় বুঁদ তিনি।
আদিত্যর ভক্তকে দেখে হাঁ শ্রদ্ধা
মুম্বই বিমানবন্দরে শ্রদ্ধা কাপুরকে দেখে অনেকেই নিজস্বী তোলার আবদার করেছিলেন গত শনিবার। হাসিমুখেই সেসব মেটাতে মেটাতে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিলেন 'আশিকি ২'-এর নায়িকা। তবে হঠাৎ এক ব্যক্তিকে দেখে রীতিমতো হাঁ হয়ে যান তিনি। ওই ব্যক্তি যে আদিত্য রায় কাপুরের ভক্ত তা এক ঝলক দেখলেই বোঝা যায়। বর্তমানে যে ধরনের লুকে দেখা যাচ্ছে আশিকি ২-এর নায়ককে, অবিকল সেই লুক রেখেছেন ওই ব্যক্তি। সে ব্যক্তির উচ্চতাও আদিত্যর মতোই। তাই নিজস্ব তোলা হয়ে গেলেও অপলক দৃষ্টিতে কয়েক মুহুর্ত সেই ব্যক্তির দিকে অবাক হয়ে না তাকিয়ে পারেননি শ্রদ্ধা।
অজ্ঞান 'লুটেরা' রণবীর
'লুটেরা' ছবির শুটিং চলাকালীন অজ্ঞান হয়ে গিয়েছিলেন রণবীর সিং। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই অজানা ঘটনা ফাঁস করলেন ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। জানালেন, ডালহৌসিতে বন্দুকের গুলিতে আহত হওয়ার একটি দৃশ্যে শুট করছিলেন রণবীর। গুলি খাওয়া আহত ব্যক্তির অভিব্যক্তি পর্দায় আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কোমরে একাধিক জেমস্ ক্লিপ আটকে রেখেছিলেন রণবীর। ওই অবস্থায় ছোটাছুটি করছিলেন দিনভর। অভিনেতা বুঝতেও পারেননি সারাদিন ওই ক্লিপ শরীরের স্পর্শকাতর জায়গায় আটকে থাকার ফলে তাঁর স্নায়ু অবশ হয়ে গিয়েছিল। যার দরুণ দিনের শেষে সেটের মধ্যেই অজ্ঞান হয়ে যান রণবীর। শেষমেষ উপায়ে না দেখে হেলিকপ্টারে উড়িয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলি-তারকাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি