শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২২ অক্টোবর ২০২৪ ০৪ : ৫৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর আগে বাংলায় ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বাংলার উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই রাজ্যের ৯টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এই ৯টি জেলা হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা।
এই আবহে কী হাল টলিপাড়ার? ডানার প্রকোপে কী বন্ধ থাকবে শুটিং? এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরিস্থিতির উপরেই সবটা নির্ভর করছে।" অরগ্যানিক স্টুডিওর কর্ণধার অর্ক গঙ্গোপাধ্যায়ের কথায়, "কলকাতার উপর কতটা প্রভাব পড়বে সেই দিকটা আগে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সত্যিই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবশ্যই বন্ধ থাকবে শুটিং।" ক্রেজি আইডিয়াজ মিডিয়ার কর্ণধার স্বর্ণেন্দু সমাদ্দারের কথায়, "আগাম আভাস এলে অবশ্যই সকলের সুবিধার্থে শুটিং বন্ধ রাখতে হবে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
এই পরিস্থিতিতে বিভিন্ন স্টুডিওতে শুটিং ফ্লোরে পৌঁছতে বেশ বেগ পেতে হয় অভিনেতা, অভিনেত্রীদেরও। ডানার প্রকোপ বাড়লে কীভাবে শুটিং ফ্লোরে পৌঁছবেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে 'গীতা এলএলবি' ওরফে হিয়া মুখোপাধ্যায় বলেন, "দু'দিন শুটিং বন্ধ থাকলে খুব অসুবিধা হবে। কারণ কিছুদিন আগেই পুজো গেল। এপিসোড ব্যাঙ্কিং প্রায় নেই বললেই চলে। তাই খুব অসুবিধা না হলে আমি আসবই ফ্লোরে।" অন্যদিকে, 'ফুলকি' ওরফে দিব্যানী মন্ডলের কথায়, "এখনও কিছু জানতে পারিনি এই বিষয়ে। তবে সবার সুরক্ষার খাতিরে যদি বন্ধ থাকে শুটিং তাহলে আমাদের কিছু বলার নেই। যেটা সবাই সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি