রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৩ ১২ : ২২
অস্কারে ‘টুয়েলভথ ফেল’
‘টুয়েলভথ ফেল’ ছবির মুখ্য অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি শনিবার জানিয়েছেন, ছবিটি অস্কারে যাচ্ছে। ইন্ডিপেনডেন্ট এন্ট্রি হিসেবে। ছবির পরিচালক বিধুবিনোদ চোপড়া। দর্শকমুখে প্রচারে ছবিটি দুরন্ত জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির দৌলতে ইউপিএসসি পরীক্ষা নতুন করে চর্চায়।
কোচিতে কেলেঙ্কারি
কোচির ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিকিতা গান্ধীর অনুষ্ঠানে ধুন্ধুমার। অনুষ্ঠান চলাকালীন তুমুল বিশৃঙ্খলায় ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। শনিবার এই দুর্ঘটনা ঘটেছে। খোলা সভাগৃহে অনুষ্ঠান চলাকালীন আচমকা বৃষ্টি নামে। তখনই শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ঘটে মর্মান্তিক ঘটনা।
সলমনকে হুঁশিয়ারি
মৃত্যুভয় যায়নি সলমন খানের। লরেন্স বিষ্ণোইয়ের দল কানাডার ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের বাড়িতে এলোপাথাড়ি গুলি চালানোর দায় স্বীকার করেছে। বিষ্ণোই জানিয়েছে, তারা এই পদক্ষেপ নিয়েছে কারণ গিপ্পি গ্রেওয়াল সলমন খানের ঘনিষ্ঠ। এই ঘটনা ঘটিয়ে আদতে তারা ‘ভাইজান’কে সতর্ক করতে চেয়েছে।
৩.৬ কোটিতে ‘অ্যানিমেল’
ঘাড়ের কাছে ‘স্যাম বাহাদুর’ যতই শ্বাস ফেলুক, ‘অ্যানিমেল’ নিয়ে উন্মাদনা চড়ছেই। খবর, টিকিট বিক্রি শুরু হতেই একদিন ৩.৬ কোটি টাকা আগাম বাণিজ্য করে ফেলেছে ছবিটি। এই পরিসংখ্যান শুধুই হিন্দি ভার্সনের জন্য। তেলুগু ভার্সনের উপার্জন ৩৩ লাখ। তামিল ভার্সনের আয় ১৩,৫১০ টাকা।
সেরা ছবির সম্মান
গোয়াকে খুব সুন্দর করে ক্যামেরায় বন্দি করেছে ছোটছবি ‘ওধ’। ছবিতে গোয়া মোহময়ী, উষ্ণতায় ভরপুর। একটি রাজ্যকে এত সুন্দর করে উপস্থাপিত করার জন্য ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো (CMOT) বিভাগ ছবিটিকে সেরা চলচ্চিত্রের সম্মানে সম্মানিত করেছে।
বাঁদরের বাঁদরামি
শ্রদ্ধা কাপুরের ভাকার্ডির প্যাকেট চুরি করে নিল বাঁদর! চান্দেরিতে ‘স্ত্রী ২’-এর শুট চলছে। সেখানেই ঘটেছে এই কাণ্ড। পরে সেই ভিডিও ভাগ করে বাঁদরকে নায়িকার বার্তা, ‘তুমি আমার ভাকার্ডির প্যাকেট চুরি করেছ। আর কিছু যেন চুরি কোরো না’!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি