মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ অক্টোবর ২০২৪ ২০ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভুলে ভরা ক্রিকেট ভারতের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দিন পুরোপুরি ভেস্তে যায়। টসও হয়নি। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু তাঁর সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে। মেঘলা আকাশ এবং আবহাওয়ার পূর্ণ ফায়দা তোলে নিউজিল্যান্ডের বোলাররা। তিন পেসার ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপে ধস নামায়। মাত্র ৪৬ রানে আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪০২ রান তোলে কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফেরে ভারত। নিউজিল্যান্ডকে ১০৭ রানের লক্ষ্যমাত্রা দেয় রোহিতরা। মাত্র ২ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। টানা ছয় টেস্ট জয়ের পর হারের সম্মুখীন হয় ভারত। ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে কিউয়িদের প্রথম জয়। হারের পর সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় রোহিত শর্মাকে। সমালোচিত হন ভারতের নেতা।
নেটিজেনরা রোহিতকে 'দিশাহীন অধিনায়ক' এর অ্যাখ্যা দেয়। একজন লেখেন, 'টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মা বিরাট কোহলির ১০ শতাংশও নয়। দিশাহীন অধিনায়ক।' আরেকজন পরিসংখ্যান তুলে ধরে রোহিতকে খোঁচা মারেন। বলেন, '৭ বছরে ঘরের মাঠে দুটো টেস্ট হেরেছে কোহলি। দু'বছরের কম সময়ে ইতিমধ্যেই তিনটে টেস্ট হেরেছে রোহিত। অন্য একজন লেখেন, 'অধিনায়ক রোহিত শর্মা সবচেয়ে বড় অপরাধী। পেস সহায়ক পিচে তিনজন স্পিনারকে খেলানো হয়। টেস্টের পাঁচদিনই আকাশ মেঘলা ছিল। মেঘলা আবহাওয়া সত্ত্বেও প্রথমে ব্যাট করার সিদ্ধায় নেয় রোহিত।' দ্বিতীয় দিনের শেষে নিজের ভুল মেনে নেন ভারতের নেতা। রোহিত স্পষ্ট জানান, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু ভারতের নেতার এই মারাত্মক ভুল মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি